মার্চ ১৫, ২০২৪
সকালে উঠে। প্যাস্টেল কালার অর্ডার দিসিলাম গতকাল- চলে আসছে। আবহাওয়া ঝড়ো বাতাস, ভেজা। গতরাতে ঝড়-বৃষ্টি হইসে। প্যাস্টেল কালার নিয়ে রঙ খেললাম। কফি খেলাম অনেকদিন পরে। ঘরে দুধ নাই, তাই দুধ চা খাওয়া হচ্ছে না প্রায় সপ্তাহ গড়াচ্ছে। প্যানকেকের আটা নিয়ে ইস্টে মাখিয়ে রেখে দিলাম- বেক করব। সাইকেল নিয়ে বের হলাম ভেজা ভেজা দিন। শহরটা সুন্দর লাগে। সবুজ গাছ, ঘাস সব ভিজে সুন্দর হয়ে গেসে। চড়ুই জমা পানিতে গা ধুয়ে নিচ্ছে। আমি সাইকেলের চাকা পানির উপর দিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। মেঘলা দিন। হাল্কা ঠান্ডা আছে। জ্যাকেট পরে, মাথায় গলায় ওড়না পেচিয়ে বের হইসি। নাকে মুখে ঠান্ডা লাগতেসে। খুব জ্যান্ত লাগতেসে। বেঁচে আছি। গতরাতে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুমাইসি। সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে আবার লিপস্টিক মেখে নিলাম। লাল লিপস্টিক। কপালে সিদুর দিয়ে নিসি লিপস্টিক দিয়ে। বাইক চালাতে চালাতে পথের ধারে কতগুলা নেইলপলিশ পরে থাকতে দেখলাম। লাল, গোলাপি, ম্যাজেন্টা, সোনালি গ্লিটার, ইত্যাদি। আমি একটা গোলাপি নেইলপলিশ তুলে নখে রঙ মাখালাম। তারপর আঙুলগুলো সন্তর্পণে রেখে বাইকে উঠে চলতে থাকলাম। মনটা আরেকটু রঙিন হয়ে উঠল। ব...