পোস্টগুলি

ডিসেম্বর ৩,২০২৬

 আজকে ঘরে কার্পেট ক্লিন করাইসি। এটা বাসাভাড়ার সাথে কম্পলিমেন্টারি - বছরে একবার কার্পেট শ্যাম্পুইং। পুরা ঘরের কার্পেট এরিয়া মানে দুই বেড আর মাঝের করিডোর আর তারপর ড্রইং রুম - এই এরিয়াতে যা আসবাবপত্র ছিল সব টেনে সরায়ে ওই রান্নাঘর আর ছোট ডাইনিং এরিয়া এখানে সরিয়ে রাখা কাজ। গতকাল রাত সাড়ে এগারোটায় বাসা ফিরে এগুলা টানাটানি করে সরাইসি সব , গতকাল মানে পরশু রাত ডিসেম্বর ১ এর কথা। ডিসেম্বির ২ এ সকালে বাসা পরিষ্কার করে গেল। কার্পেট শুকাইতে ভালোই মেলা সময় লাগে। জিয়ন লাইব্রেরিতে যাবার আগে ওই কার্পেট-বিহীন জায়গায় জমিয়ে রাখা এলাকা থেকে সোফাটা টেনে নিয়ে ড্রইং রুমে রাখলাম। জিয়ন লাইব্রেরি গেল। আমি মরার মতন ঘুম দিলাম। কাদার মতন ঘুম যেন সমুদ্রের স্রোতের মতন তন্দ্রায় যাই আবার ভেসে উঠি আর ঠাওর করতে পারি না আসলেই জেগে নাকি ঘুমিয়ে আছি। টের পেলাম ঘরের দরজার ভেতরে জিয়ন জুতা খুলতেসে। চোখ খুলে জিয়ন জিয়ন ডাকলাম। নিশ্চিত হলাম তন্দ্রা ছিল কারণ সাইকেল নিয়ে সিড়ি বেয়ে উঠার সময়ে সিড়িসমেত বাসা কাপে আর দরজা মোচড় দিয়ে খুললে শব্দ হয় - এই দুইটা কম্পন আর শব্দ ওই ড্রয়িং রুমের সোফায় শুয়ে এড়ানো যায় না। জিয়ন আসল দুপুর গড়িয়ে প্...

ডিসেম্বর ১৭, ২০২৫

 #স্বপ্ন শহরে, ঢাকার একটা উচা তলার খোলা বারান্দায় - কোনো এক পার্টি সমাবেশে - হয়ত দুএক পেগ খেয়ে অথবা একটু হাই হয়ে - বারান্দাটা খোলা। কনুই রেখে তোমার ডানপাশে দাঁড়ানো অর্থাৎ তুমি আমার বামে -  কনুইটা পথ এগিয়ে যখন হাতের আঙুল হল সেই পাচ হাতের আঙুল ছড়ালে ডান গালটা হাতের উপরে ছেড়ে দিলাম ভর। খুব হাই হলে যেমন ড্রিমি লাগে তেমন ড্রিমি একটা সীন। আমি তোমার কাছ ঘেষে গল্প করতেসি - দৈনন্দিন নুন ভাতের - দৈনন্দিন কিন্তু ইন্টিমেট। এত ক্যাজুয়ালি তোমার লম্বা চুলে হাত বুলায়ে দিলাম -  আজকাল মানুষের গা ঘেষে খুব দাড়াতে ইচ্ছা করে। কাছের বন্ধু এবং ইন্টিমেট। বান্ধুবীরা যেমন হয় - হাসতে হাসতে গায়ে ঢলে পরে একে অপরের। চুল আচড়ে দেয় অথবা গল্পের প্রয়োজনে টিপ্পনির সময় চিমটি কাটে। কাছের বন্ধুদেরও এরকম ইন্টিমেট হতে ইচ্ছা করে খুব - যাদেরকে ভালো লাগে। অপরিচিত বা দূরের বন্ধুর গা ঘেষার ইচ্ছা না। শেষ লাইনটা অযথা ব্যাখ্যা দেয়ার মতন মনে হইসে আমি হয়ত শুধু এইটুকুই বুঝাইতে চাইতেসি - শব্দ দিয়া -  যে জিনিসটা সেক্সুয়াল না তবে নিঃসন্দেহে ইন্টিমেট। এত শব্দ ভাষা পূর্ণতা পায় না স্পর্শ ছাড়া। আমরা কবে কেন এত সভ্য সমাজ হয়ে গ...

December 5,2025

 নস্টালজিয়া #ঘোর /স্বপ্ন/বাস্তবতা হঠাত লজিস্টিকের কোডিং করতে করতে মনে হল জিয়ন আমাকে কখনও সেই আজিম্পুরের সিনেমা হলে সিনেমা দেখাতে নিল না। আজিমপুর ১ নম্বর গেটের সিনেমা হল। সস্তা সব পোস্টার ছাপা। বাহিরের গেটের থেকে সিনেমাহলের দেয়ালটা স্পষ্ট দেখা যায় না। তবে মানুষগুলা যেখানে লাইনে দাঁড়ায় আর কলাপসিবল গেটের সামনের দাড়োয়ানটা দরজা খুলে দেয়- সেটা দেখি। এ জায়গাটায় দাড়াই ছোটো টেম্পুগুলায় চড়ার উদ্দেশ্যে, বা কোনো বন্ধু বাসা চিনে না তাকে এই গেটটার কথা বলে চিনাই। অপেক্ষায় দাড়াই। অথবা টেম্পুগুলো আমাদেরকে এ পর্যন্ত দিয়ে যায়। দাড়াই।  সামনেই মুস্তফা খেলার দোকান। পিছনের দিকে সিনেমা হল। বাহিরের গেটটা খুলে ঢুকলে হয়ত দুই তিন মিনিট হাটতে হয় সিনেমা হলে পৌছতে। অথবা স্মৃতিতে এতদূর মনে হচ্ছে। কোনো রাতে হলুদ বাতির নিচে দাড়ায়ে হাত নাড়িয়ে এমনেই বলতেসিলাম জিয়নকে - এইখানে একদিন সিনেমা দেখাতে নিয়ে যাস। ২০১৮। এতদিন পরে আজকের দিনে মনে হল সে কথা। স্বপ্ন দেখলাম মায়ের বাসার পাচতলার বারান্দায় গল্প করতেসি মা হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেয়। গ্রীল ধরে মাথা গ্রীলে ঠেকায়ে নিচের দিকে তাকায়ে আছি বাবা গেসে নামাজে এখন আসবে হয়ত। আর ...

নভেম্বর ১৮, ২০২৫

 মুভি দেখতেসি একটা - দ্যি হাউজ দ্যাট জ্যাক বিল্ট। সাইকোপ্যাথ সিরিয়াল কিলার আর্টিস্ট, হু থিঙ্ক হিজ কিলিংস আর আর্ট এন্ড এবসোলইউট মাস্টারপিস। #ভালনারিলিবিটি স্কাইওয়াক ভিউ, গ্র্যান্ড ক্যানিয়ন, এরিজোনা। ফেল্ট সো ইন্টেন্সলি। লাইক সামথিং আনফোল্ড। ফোর থাউজ্যান্ড ফিট হাইট ফ্রম গ্লাস ফ্লোর ভিউ।  # নভেম্বর ১৮, ২০২৫ বৃষ্টির দিন আজ। নভেম্বর ১৮। ( এটা কি আমার কোনো এক্সের জন্মদিনের তারিখ?)।  স্থান লাস ভেগাস। সারাদিন রাত বৃষ্টি চলতেসে। বিকালে গেসিলাম ওয়েটল্যান্ড পার্ক। অসাধারণ সুন্দর মেঘঘন আকাশ- হাজারটা রঙের শেড, হলুদ, কমলা, নীলেরই তো কতগুলা শেড এবং প্রত্যেকটাই এত সুন্দর! মাঝেমাঝে নীল রঙ খুব বেশি ব্যানাল মনে হয়- হয়ত নীল রঙের জামা অনেক বেশি কমন তাই। কিন্তু আজকে নীলের স্যাচুরেশন দেখে মনটা তীব্র শ্রদ্ধায় মাথা নত হয়ে এল। প্রচুর ব্রাইট কমলা (নিয়ন কমলা) মেঘ হাল্কা করে খুব হাল্কা বেগুনি বা পারপল শেড নিল - যখন সূর্যদেবতা শেষবারের মতন মহাসমারোহে বিদায় নিতেছিল। এত অবাস্তব অপার্থিব লাগতেসিল অন্য কোন পৃথিবী অন্য কোন ডাইমেনশনে চলে গেসি যেন। গাজাও খাইসি কিছুটা। প্রভু প্রতিদিনের এই মহাসমারোহ দেখে বাচতে...

getting married september 2025

 10yrs? did u get married earlier? No . I got married at the right time. thats the right time for me to get married. the right time with the right person. With the right economic stability, which is instability. with the person who has similar economic stability, which is unemployment. We both know we arent getting married for money or any reason at all. We got married cause we were drunk, which is the exact right reason to get married.

অগাস্ট ১৮,২০২৫

#অ্যাবেবুকস ডুরা উইরোপো নামের এক আর্কিওলোজিলিস্টের লেখা বই - সিরিয়া অঞ্চলে তার মাটি খুড়ার দিনগুলি চিঠি , ছবি ইত্যাদি আকারে - জিয়ন বইটা আনসিল প্যান্ট্রি থেকে। আমি বুকলিস্টে দিসিলাম এই প্রথম কোনো বই বিক্রি হইল। যে কিনসে সে মিনেসোটার এক ভার্সিটির কোন এক খ্রিস্টান ধর্ম প্রফেসর। আজকে বইটা গিয়ে পোছাবে আশা করি। মিডিয়া মেইল করসিলাম ইউএসপিএস থেকে আরও ৮ দিন আগে। খরচ যা পরবে তার থেকে বেশি পরসে। যাই হোক লাভ লস মিলায়ে ৮-১০ ডলারের মতন পকেটে থাকবে। কোনো লাভজনক কাজ তো না। তবু স্যাটিস্ফায়িং আছে। 

জুলাই ২৫, ২০২৫

 #বাস্তব সকালে ঘুম ভাংসে সাড়ে দশটায় ( গতকাল ভাংসিল দুপুর একটায়, তারপর আবার ঘুমাইসি দুপুর দুইটায় উঠসি, তার আগের দিন তিনটায় উঠসি।)  ঘুম ভেঙে উঠে রুমের দরজা দিয়ে বেরোবার সময় উষ্ঠা খেলাম দরজার কোণার সাথে বাম পায়ের তালুর। হিসাব করসিলাম যেরকম - দরজা দিয়ে স্মুথলি বের হয়ে যেতে পারব- পারি নাই। আজকাল এ ধরণের (ছোট ছোট) হিসাবে খুব বেশিই গড়মিল হচ্ছে। যতটুকু দমে একটা কাজ- ধরি, এক বসায় কিছু করে উঠতে পারব - পারা যায় কিন্তু এরমাঝেই আবার আরও কিছু হয়ে যায়। আরও বেশ কিছু মাল্টিটাস্ক করা লাগে যেগুলা হিসাবের মধ্যের থাকে না। কিছু একটা জিনিস চলে আসে। হয়ত মনটির মুছতে নিলাম - এর মাঝে পাশেই ধূলা দেখে সেটা পরিষ্কার করতে নিলাম তারপর হাতে একটা জিনিস -শুধু মনিটোর পরিষ্কারের কাপড়টা থাকবে প্ল্যান করসিলাম কারণ আরেক হাতে স্প্রে বোটল তুলব বা ধরে রাখব- এরমাঝে টেবিল পরিষ্কারের আরেকটা কাপড় হাতে- তখন খুব ক্রাউডেড আর হয়রান লাগে খুব। চাটায় চুমুক দিবো এখন। তার আগে বিস্কিট ভিজালাম বিস্কিটে কামড় দিলাম-  যেমন গরম ভাবসিলাম তার চেয়ে গরম চা - কি যে বিরক্ত লাগে। মানে লাইফের স্যাটিস্ফেকশন ফরত করে - পাতলাপায়খানার শব্দের মতন...