পোস্টগুলি

আগস্ট, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

২৯ অগাস্ট ২০২৪

  ছোটবেলায় শুনতাম হুজুরেরা বলত টিভি হইল শয়তানের আখড়া । বড় হবার পরে টিভি বা স্ক্রিন যেটাই হোক এটাই যে সেই শয়তানের আখড়া সেটাই বোধগম্য হইল। সব মনযোগ কেড়ে নেয়। সারাদিন মানুষজন স্ক্রল করতে থাকে। আশপাশে কিছু দেখার নাই, চোখ কান বাদে অন্য ইন্দ্রিয়তে মনোযোগ দেবার প্রয়োজন নাই হুদাই খই খাওয়ার মতন দেখতে থাকো স্ক্রিনে বান্দর নাচ।  গতরাত ঘুমাতে যাবার জন্য শুয়ে মনে হল ঐশ্বরিয়ার ডিভোর্স হইসে কিনা দেখে আসি। এই দেখতে গিয়ে কত সময় পার হল জানি না। সকালে ঘুম ভাঙল নটায়, শিবুকে হাতায়ে আবার ঘুমায় গেলাম। এলার্ম বাজল ১০ টায় উঠলাম। আজকে মিটিং আছে বসের সাথে। তিন মাস সামারে কিছুই কাজ করি নি, অবশ্য কোনো রেস্পনসিবিলিটিও ছিল না, টাকাও ছিল না। মানে সামার মানে ছুটিটা চিল করেই কাটাই দিসি। যাই হোক কাজ এখন গুছাতে হবে। সব আউলায়ে রইসে। পেপারে নোট করার চেষ্টা করসি গত এক বছর। এ বছর চেঞ্জ অব প্ল্যান, সব অনলাইনে জমা হবে। স্প্রেডশিটে করে করে সব অরগানাইজ করতে হবে। পেপারে লিখে অরগানাইজ করে কুলাতে পারব না। তাও ভালো বসের সাথের কথোপকথনের অডিও রেকর্ড করা আছে কিছু। 

স্বপ্ন ও বাস্তবঃ ৮/২২/২০২৪

 আমি ডঃ চ্যাড ক্রসের সাথে কথা বলতেসি।  ভিকাশ এসে ডঃ ক্রসের পিঠে আলতো চাপড় মারল হে হে করে হেসে। ভিকাশ আমাদের সাথে পিএইচডি করতেসে, আমাদের বয়সিই। ডঃ ক্রস আর বিকাশ একই স্কুলের এলামনাই। সেটা একটা যোগসূত্র। আবার দুইজনেই একই ইউনিভার্সিটিতে ক্লাস নেয়- সাউদার্ন নেভাদা ইউনিভার্সিটি- যেটা কিছুদিন আগ পর্যন্ত কলেজ ছিল এখন ভার্সিটি হইসে। ভিকাশ ওখানে পড়ায়, ডঃ ক্রসও। সেই অনুযায়ী তারা কলিগ কিন্তু তারপরেও পিঠে চাপড় মারা সম্পর্ক মনে হচ্ছে বেমানান এখানে। ডঃ ক্রস পঞ্চাশোর্ধ্ব। আর ভিকাশ ৩৫/৩৭ হবে। ######## ক্রাইম রিপোর্টঃ কল্পিত আমি ডিপার্টমেন্টের নরম্যাল সোশ্যাল এক বাধ্যগত অনুগত ছাত্রী। আজকের মতন পার্টি অনুষ্ঠানে একটু আগে আগে গিয়ে পার্টি অরগানাইজারদের সাহায্য করি- এই টাইপ ভালো ভদ্র।  একটা সীনে- একটা ক্রাইম ঘটসে আর অপবাদ দেয়া হচ্ছে যে আমি ক্রিমিনাল। ক্রাইমটা হল ডিপার্টমেন্টের করিডোরে অনেকগুলা নকল কিছু গাছ আছে, আর সেইসব ছোট -মাঝারি গাছের পাদদেশে কিছু নুড়ি পাথর। সেইসব নুড়ি পাথর নাকি আমি চুরি করি আর গাছগুলা ন্যাড়া করে ফেলি। আমি তো অবাক, এ আবার কি কথা! তারপর দেখা গেল কোনো একটা সিসি ক্যামেরায় আমাকে...