২৯ অগাস্ট ২০২৪

  ছোটবেলায় শুনতাম হুজুরেরা বলত টিভি হইল শয়তানের আখড়া । বড় হবার পরে টিভি বা স্ক্রিন যেটাই হোক এটাই যে সেই শয়তানের আখড়া সেটাই বোধগম্য হইল। সব মনযোগ কেড়ে নেয়। সারাদিন মানুষজন স্ক্রল করতে থাকে। আশপাশে কিছু দেখার নাই, চোখ কান বাদে অন্য ইন্দ্রিয়তে মনোযোগ দেবার প্রয়োজন নাই হুদাই খই খাওয়ার মতন দেখতে থাকো স্ক্রিনে বান্দর নাচ। 

গতরাত ঘুমাতে যাবার জন্য শুয়ে মনে হল ঐশ্বরিয়ার ডিভোর্স হইসে কিনা দেখে আসি। এই দেখতে গিয়ে কত সময় পার হল জানি না। সকালে ঘুম ভাঙল নটায়, শিবুকে হাতায়ে আবার ঘুমায় গেলাম। এলার্ম বাজল ১০ টায় উঠলাম। আজকে মিটিং আছে বসের সাথে। তিন মাস সামারে কিছুই কাজ করি নি, অবশ্য কোনো রেস্পনসিবিলিটিও ছিল না, টাকাও ছিল না। মানে সামার মানে ছুটিটা চিল করেই কাটাই দিসি। যাই হোক কাজ এখন গুছাতে হবে। সব আউলায়ে রইসে। পেপারে নোট করার চেষ্টা করসি গত এক বছর। এ বছর চেঞ্জ অব প্ল্যান, সব অনলাইনে জমা হবে। স্প্রেডশিটে করে করে সব অরগানাইজ করতে হবে। পেপারে লিখে অরগানাইজ করে কুলাতে পারব না। তাও ভালো বসের সাথের কথোপকথনের অডিও রেকর্ড করা আছে কিছু। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪