জুন ২৭,২০২৫
#বাস্তব
শেষবার যেই সস্তা নেশাটা করসিলাম যে - মন শরীর খুব পোতায়ে আছে সেই থেকে - প্রায় তিন সপ্তাহ হইল। এর মাঝে প্রফেসরের ট্রান্সফারের শোক/শক - আর এই সপ্তাহ পিএমএস উইক - সব মিলায়েই খুবই পানসে স্বাদহীন যাইতেসিল দিনরাতের মধ্যে কোনো স্বাদ পাইতেসি না। গতরাতে সিলিসাইবিন খেলাম।
একটা রথিকে পরে থাকতে দেখলাম। ভাবলাম মরে গেসে। ট্রিপ শেষে এখন বুঝসি ওইটা খোলস ছিল। মলিন একটা শুষ্ক (শুষ্ক তবে কড়কড়া না, পোতানো) লাশের মতন পরে থাকাটা গতকালের খোলস।
মরে যাইনি। নতুন জীবন পেলাম যেন। ভোরের আলো চোখ বুজে মাথা পেতে নিলাম - হাসতে হাসতে - যতখন পারা যায়- সূর্য যে কি আনন্দ! অনেকখন এক্সারসাইজ করলাম - এক্সারসাইজ বলা যায় - শারীরিক কসরত বললে যায়। ছোটবেলা মেজোমামা-অনুমার বাসায় গেলে বরিশালের অনেক বড় নিচতলার বারান্দায়- কেউ আশেপাশে নাই আর নাই কোনো খেলার সাথী- এভাবে একা একা গ্রীল ধরে বাদর ঝুলার স্মৃতি মনে আসে প্রায়ই। শরীরটাকে আকায়ে বাকায়ে - মজা লাগত, এখনও তাই লাগে, খুব ভালো লাগে বারান্দার গ্রীলে হাত পা আটকে টানাটানি করতে যদি একে বলে এক্সারসাইজ - আলোর বিপরীতে ঘুরে ছায়ার মধ্যে নাচতে। নিজের ছায়াকে কন্ট্রোল দিয়ে দিতে- নিজের পাছায় নিজে লাথি দিল- লাথি খেলাম- তাও বেশ স্বাদ লাগল।
সততা
সততার কনসেপ্ট ছোটবেলা থেকে অনেক পাল্টে গেসে। অনেক সাহস নিয়ে নিজের সামনে নিজেকে দাড় করানো আল্টিমেট সততা। অন্যের মনে চোখে চিন্তায় আমি কেমন সেই চিন্তা কষে লাথি দিয়ে দিয়ে দূরে ভাগাড়ে ফেলে দিতে দিতে - হে ঈশ্বর আমাকে সেই সর্বোচ্চ জ্ঞান দাও … চোখের দিকে তাকাই দেখি মূর্খতা - মূর্খের চোখে নিজের প্রতিফলন দেখতে চাই না। আরও অনেক রঙিন সুন্দর হোক আমার জীবন পুরোপুরি আমার হোক। এটাই কি এখনের মূল ক্রাইসিস? সকলের জীবনের? সবসময়ই কি তাই ছিল যখন মানুষ নিষ্ঠুর ছিল?
সাহস-
I can’t stress enough how powerful, beautiful, and uniquely essential courage is to any being that breathes in this world.
We show courage when we choose a path—even though there are infinite paths, we still select one. That takes courage.
Courage might just be the opposite of surviving. Courage is thriving.
Breaking the pattern of breathing, taking a deep breath, and making a decision—knowing it could go wrong, knowing the new path could lead to all kinds of problems—still, a leopard takes a deep breath and runs toward the rabbit. She may or may not catch it (or kill it), but she runs anyway. That, instead of sniffing around for a dead, old, stinky animal that’s been rotting there for days—that’s courage.
You won’t stop breathing if you don’t show courage. You’ll still live.
But courage—that’s what makes the difference. That’s what shifts the whole story.
I like courage. I love being honest with myself.
শারীরিক কসরতের শেষ পর্যায়ে ফুল কুড়ালাম মেরুন লাল আর সাদা গোপালি ফুল- গাছের নিচে পরে আছে। হাটু গেড়ে বসে বসে ফুল কুড়ালাম। ফুলের সাথে কিছু পিপড়াও- আমার টবের মধ্যে অঞ্জলি দিলাম। ঘরে ফিরে একটা আলু ওভেনে দিলাম সিদ্ধ হতে। একটা আপেল ছিলে সিদ্ধ করে খাবো ভাবছি। অনেকখানি নষ্ট মনে হচ্ছে- অর্ধেকটা ফেলে দিতে হবে।অর্ধেকটা কাটলে বাকি অর্ধেকটা আমার হাত থেকে বুভুক্ষের মতন খেয়ে নিলাম- যেন অনেকদিন না খেয়ে থাকা এক পশু। এত স্বাদ লাগতেসে দাড়ানো থেকে মেঝেতে বসে পড়লাম। মুখের লোল পরতেসে এত মজা আর এত খবিশের মতন খাইতেসি ঈশ্বরের আশীর্বাদ - আমার মুখে খাবারের জন্য এত রুচি। গতকালের কিছু বেকন আর হটডগ ভাজা ছিল (দুটোই শুওরের), গোগ্রাসে খেলাম। শিবু আমাকে খেতে দেখে খেতে চাইল - অনেকখানি বেকন ও সাবাড় করে ফেলল। একটা কোকের ক্যান খুললাম- ঈশ্বর আমার থালাভর্তি খাদ্য আর আমার মুখভর্তি রুচি দিস। শুকরিয়া আদায় করার আর কোনো ভাষা নেই তোমার বন্দনা করতে করতে খেতে থাকি আর যতদিন বেচে থাকি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন