এপ্রিল ২৩, ২০২৫
#স্বপ্ন ইউরোপ ট্যুর- জিয়ন আর আমি। মোটামুটি জিয়নই সব প্ল্যান করসে। শর্টটার্ম ট্যুর। আমি তেমন কিছুই জানি না জাস্ট ওর সাথে যাইতেসি বলা যায়। সীন- একটা ট্রেম/ ট্রামে। চলন্ত ট্রেন। ট্রেনটা থামল। আমি পায়ের কাছে রাখা আমার ব্যাগটা তুলে কাধে নিলাম তারপর বের হলার সেই বগি থেকে। জিয়ন আমার পেছনের বগিতে। ট্রেনটা এখানেই থেমে থাকবে বেশ কিছুখন তাই ধীরেসুস্থে নামলাম আবার পেছনের বগিতে উঠলাম। বেশ ফাকা হয়ে গেসে বগির ভিড় ইতোমধ্যে। এট এ গ্ল্যান্স দেখে নিলাম- পেলাম না জিয়নকে। ভাবতেসি ওও একইভাবে ওই বগিতে আমাকে খুজতে গেসে। তাই অস্থিরতা না করে দাঁড়িয়ে থাকলাম আরও কিছুক্ষণ। ট্রেনটার বগি গুলা বেশ প্রশস্ত, অনেক লোকের সমাগম। কাজে, ঘুরতে ইত্যাদি। জায়গাটা ইউরোপ। কোথায় এখনও ঠাওর করতে পারতেসি না, অর্থাৎ- জানি না কোথায়। বের হলাম ট্রেন থেকে। দুইজনে মিলে রেলস্টেশন ছেড়ে বেরোলাম। এটা মূল শহর। নানা ধরণের নানান কিছিমের লোকজন। একটা মার্কেটে ঢুকলাম। অনেক সাউথ এশিয়ান মানুষজন। থ্রিপিস পরে ঘুরা মেয়ে আছে সব বয়সেরই- কচি থেকে বুড়ি। টেইলর দোকানের সামনে থ্রিপিস ঝুলতেসে, পুরাতন, ত্যানা থ্রিপিসও - রঙ জলে গেসে, কাপড় খেপে গেস...