দৈনিকঃ নভেম্বর ১৮, ২০২৪
#স্বপ্ন একটা ছড়ানো বিশাল বড় হাউজ ( বিগার দ্যান বাসা)। সেখানে অন্ত আর ওর ফ্রেন্ড রিফ। অনেক পুরানো বাড়ি, অনেক উচা ছাদ, একদম এলান পো এর মিস্ট্রিয়াস কোনো বাড়ির মতন, ঘন, ভৌতিক আবহ। ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, কেমন যেন অন্ধকার দিনের বেলা, জানালাও আছে ওদিকে। কিন্তু জানালার সামনে আগ বাড়িয়ে অনেক বড় বারান্দা, রাজ/জমিদার বাড়ির মতন যেমন। তো উপরে দোতলার বারান্দার মেঝে নিচতলার বারান্দায় ছাদ হিসেবে, আলোকে অনেকখানি থামিয়ে দিসে স্পন্টে্নিউয়াসলি ঘরে ঢুকার আগেই। তাই ডাইনিং রুমটা দিনের বেলাতেও কিছুটা অন্ধকার, তার উপর আকাশ মেঘলা, শীতকাল। কালারগুলা সব ফেডেড। অন্তের রুমের দেয়ালে পারমানেন্ট শেলফ- যেমনটা ভার্সিটির হলগুলায়। আমি সব আস্তে আস্তে ঘাটায় ঘাটায় দেখতেসি দেয়ালের ফোল্ডারে কোথায় কি। মূলত খুজতেসি লিপজেল কিন্তু এছাড়াও কিউরিওসিটি নিয়ে দেখতেসি কি কি জিনিস আছে, কি খাজানা। ছোটবেলার মতনঃ এটা ছিল খুবই এডভেঞ্চারাস কাজ। সবার কালেকশনের টেস্ট ভিন্ন, জিনিস ভিন্ন, রঙ টেক্সচার ভিন্ন, সাইজ ভিন্ন। অন্ত রুমে এসে ঢুকলে আমার শরীরটা হাল্কা ঝাকুনি দিল যেন, চমকে গেলাম একটু। কারণ কনসেন্ট ছাড়াই এভাবে ওর জিনিস ঘাটছি যদিও ...