জুন ২৮, ২০২৫
মানুষ ভাবে আমি ফেমিনিস্ট আর পুরুষ অপছন্দ করি। আমিও মাঝে মাঝে তাই মনে করি- পুরুষ মানুষ পছন্দ করা বেশ কষ্টসাধ্য। কিন্তু একইসাথে আমি থাকি এক পুরুষের সাথে প্রায় দশ বছর ধরে। তাকে ভালোবাসি কারণ সে ভালোবাসার যোগ্য। তার মানে দাড়াইলো ভালোবাসা পাইতে কিছু যোগ্যতা থাকতে হয়। খুবই বেসিক জায়গা থেকে শুরু করে: এটেনটিভ থাকা, চারপাশ সম্পর্কে সচেতন থাকা, নিজের কাজ আর দায়িত্ব সম্পর্কে কনসার্ন থাকা, নিজের কাজ নিজে করার মতো দায়িত্বশীল হওয়া। নিজের কথা আর কাজে মিল রাখা। আশপাশের নারীদের প্রতি যত্নশীল হওয়া—ইত্যাদি। ইন্টেগ্রিটি। সমসাময়িক একজনের প্রেমে পরেছি বা ক্রাশ খাইসি এইসব যাই বলা যাক - মানুষটা পুরুষ। পুরুষ মানুষ সাধারণত আমার পছন্দ না ব্যাপারটা সত্যি না। পছন্দ হবার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকা লাগে। তাকে ভালো লাগার পেছনে যে কারণগুলো - ছিমছাম, বুদ্ধিমান, ডেঞ্জারাসলি শার্প, রসিক ( ব্রিটিশ লেভেলের, খুবই সাটল), নির্লিপ্ত আত্মবিশ্বাস, হাম্বল (নিজেকে প্রমাণে ইগো ধার করতে হয় না), লজিক্যাল, হিসাবে পাকা। বিবাহিত, কন্যাসন্তানের পিতা - যখনই পরিবারের নারীদের কথা বলে এত সুন্দর যত্ন নিয়ে বলে আমি মুগ্ধতায় আরও ডুবে যাই। তো লোক...