জুন ২৮, ২০২৫

মানুষ ভাবে আমি ফেমিনিস্ট আর পুরুষ অপছন্দ করি। আমিও মাঝে মাঝে তাই মনে করি- পুরুষ মানুষ পছন্দ করা বেশ কষ্টসাধ্য।

কিন্তু একইসাথে আমি থাকি এক পুরুষের সাথে প্রায় দশ বছর ধরে। তাকে ভালোবাসি কারণ সে ভালোবাসার যোগ্য। তার মানে দাড়াইলো ভালোবাসা পাইতে কিছু যোগ্যতা থাকতে হয়। খুবই বেসিক জায়গা থেকে শুরু করে: এটেনটিভ থাকা, চারপাশ সম্পর্কে সচেতন থাকা, নিজের কাজ আর দায়িত্ব সম্পর্কে কনসার্ন থাকা, নিজের কাজ নিজে করার মতো দায়িত্বশীল হওয়া। নিজের কথা আর কাজে মিল রাখা। আশপাশের নারীদের প্রতি যত্নশীল হওয়া—ইত্যাদি।

ইন্টেগ্রিটি।

সমসাময়িক একজনের প্রেমে পরেছি বা ক্রাশ খাইসি এইসব যাই বলা যাক - মানুষটা পুরুষ। পুরুষ মানুষ সাধারণত আমার পছন্দ না ব্যাপারটা সত্যি না। পছন্দ হবার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকা লাগে। তাকে ভালো লাগার পেছনে যে কারণগুলো - ছিমছাম, বুদ্ধিমান, ডেঞ্জারাসলি শার্প, রসিক ( ব্রিটিশ লেভেলের, খুবই সাটল), নির্লিপ্ত আত্মবিশ্বাস, হাম্বল (নিজেকে প্রমাণে ইগো ধার করতে হয় না), লজিক্যাল, হিসাবে পাকা। বিবাহিত, কন্যাসন্তানের পিতা - যখনই পরিবারের নারীদের কথা বলে এত সুন্দর যত্ন নিয়ে বলে আমি মুগ্ধতায় আরও ডুবে যাই। তো লোকটা বয়সে প্রায় বৃদ্ধ, আর মগজে চাচাচৌধুরীর মতন প্রখর। হয়ত আমার মুগ্ধতার পেছনে বয়স একটা ফ্যাক্টর- এতগুলা বছর ধরে নিজেকে ঘষেমেজে এই চমৎকার মানুষটায় পরিণত হইসে আর আমিও হোচট খেয়ে পরসি। পরসি তো পরসি - পুরুষ মানুষ যদি এমন না হয় তার প্রেমেই পরব না এই কিরা করসি।

লোকটা আমার প্রফেসর। পিএইচডি প্রোগ্রামের এডভাইজর/মেন্টর।
প্রথমবার যখন ওর অফিসে যাই - এপ্রোচ করি এডভাইজর খুজতেসি। বলল তার সাথে জয়েন করতে। এত হালকাভাবে বলল- খুব সন্দেহবাদী মন - এত সহজে মানতে পারলাম না- এভাবে হয়ত অনেককেই বলসে এপ্লাই করতে - এটা স্বাভাবিক তাই করে সকলে, আরও কিছু প্রফেসরের কাছে ধর্না দিলাম। পরে এপ্লাই করার সাথে সাথে যখন নিয়ে নিল বুঝলাম এ এক কথার মানুষ।
প্রথমদিকে আমাকে ডিল করতে গিয়ে সে যেই লেভেলের এপ্রোচ নিচ্ছিল- মানে অনেক জানাশুনা স্টুডেন্ট হইলে পোষায় কিন্তু আমার পোষাইতেসিল না- তার এটা বুঝতে এক মাস সময়ও লাগে নাই- আমার লেভেলে নেমে টিচ করসে বাকি সময় - দুর্দান্ত লেভেলের কমিউনিকেশন স্কিল!

সামারে ওর কোনো ফান্ড নাই - সবসময়েই জানাই আসছে। এবার ওর কোর্স নিলাম সামারে- কোর্সের টাকা দিতে গেলে পুরা এক মাসের বেতন গচ্ছা যাবে- এই জানালাম। ও সাথে সাথে নিজ থেকে উদ্যোগ নিয়ে ওর সামারের বেতনের এক অংশ শেয়ার করল আমাকে হাফ-সামার ফান্ড দিয়ে।
সপ্তাহে প্রতিদিন ক্লাসের বাইরেও ওর সাথে মিটীং থাকে উইকলি। এক সপ্তাহ মিস করসি - হন্যে হয়ে খুজতেসে - ক্লাসের আগে যেন অবশ্যই দেখা করি। ওর ল্যাবের বিল্ডিং এ ঢুকলে ও হাসিমুখে আমার জন্য দরজা খুলে দাড়িয়ে রইল। খেয়াল করল আমি হ্যান্ড লোশন দিতেসি। ডিপার্টমেন্টের যেই রুমে ওর সাথে মিটিং হত সেখানে এক সুবাসিত লোশন ছিল- ইউক্যালিপ্টাস- সেটা রুমে ঢুকলেই আমি ওর টেবিল থেকে নিয়ে ব্যবহার করতাম। আমি ব্যাগ থেকে লোশন বের করছি দেখে বলল, “দুঃখিত, আমার ল্যাবে সেই ইউক্যালিপটাস লোশনটা নেই যেটা ডিপার্টমেন্টের রুমে ছিল।” বুকের মধ্যে তখন হালকা মোচড় দিল। সত্যি ও এত সূক্ষ্ম বিষয়াদি খেয়াল রাখে!

মিটিং রুমে বসলে মুখ বিস্তৃত হাসি দিয়ে জানালো একটা সুখবর আছে যেটা ক্লাসের সবাইকে জানানোর আগে আমাকে জানাতে চায়- ওর ভালো একটা জব হইসে - বড় পজিশন, স্যালারি ভালো - ও চলে যাইতেসে। ঘটনার আকস্মিকতায় আমি স্বার্থপরের মতন এটাই জানতে চাইলাম আমার কি হবে? আমার ব্যবস্থা করেই যাইতেসে জানালো - এত রেস্পনসিবল চরিত্র সেটা সন্দেহের অবকাশ রাখে নাই কখনও। কনগ্র্যাচুলেশন দিলাম। সে গেল তিনসপ্তাহ । এখনও ব্যাপারটা এক্সেপ্ট করতে পারি নাই পুরাপুরি- আমার পিএইচডির মিউজ, আমার প্রফেসর, আমার ক্যাপ্টেইন। যার জন্য পড়ালেখার ইচ্ছা, আকাঙ্খা, প্রতিদিন রিসার্চ করার তাগিদা পাই, প্রতিসপ্তাহ যার সাথে মিটিং আছে ভেবে কাজ গুছাই। একটা প্রবলেম সলভ হলে পরে শিশুদের মতন চোখ চকচক করতে দেখা, এত স্ফুর্তি, এত উচ্ছ্বাস এত উতসাহ- এটা চাইলেই সচরাচর দেখা যায় না চারপাশে - এরকম পুরুষ, এরকম মানুষ - যেন পরিসংখ্যান সলভ করতেসি না- তার সাথে একটা এডভেঞ্চারের মধ্য দিয়ে যাইতেসি, যেন সে আমার শার্লক হোমস আর আমি তার জন ওয়াটসন - মিটিং নোট লিখে রাখি প্রতিদিন যা যা বলে তার, একটা সমস্যা দিলে আমার চুল ছিড়ার দশা হয়, আর সে যখন সমাধান করে দেয় তখন জন ওয়াটসনের মতন বলি "ওহ, এটা তো খুবই সহজ সমাধান"। What a legend—what an experience it has been, going through it all with him. এরকম মানুষের সংস্পর্শ জীবনে বারবার আসে না।

জীবনের এমন এক পর্যায়ে আসছি যেখানে সোসালাইজেশনের জন্য মন ক্রেভ করে না- মন চায় কানেকশন, সত্য, গভীর আর মূল্যবান - যা ভ্রান্তিকর নয়। আমার জীবনটায় এই নাক উচা স্বভাবের জন্যেই হয়ত রেড-ফ্ল্যাগ-বিহীন পুরুষদের সংস্পর্ষ এফোর্ড করতে পারতেসি।
To me, integrity is non-negotiable when it comes to love—
and I hold deep respect for the man who shows me that without having to say it.

মন্তব্যসমূহ