পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জুলাই ২৫, ২০২৫

 #বাস্তব সকালে ঘুম ভাংসে সাড়ে দশটায় ( গতকাল ভাংসিল দুপুর একটায়, তারপর আবার ঘুমাইসি দুপুর দুইটায় উঠসি, তার আগের দিন তিনটায় উঠসি।)  ঘুম ভেঙে উঠে রুমের দরজা দিয়ে বেরোবার সময় উষ্ঠা খেলাম দরজার কোণার সাথে বাম পায়ের তালুর। হিসাব করসিলাম যেরকম - দরজা দিয়ে স্মুথলি বের হয়ে যেতে পারব- পারি নাই। আজকাল এ ধরণের (ছোট ছোট) হিসাবে খুব বেশিই গড়মিল হচ্ছে। যতটুকু দমে একটা কাজ- ধরি, এক বসায় কিছু করে উঠতে পারব - পারা যায় কিন্তু এরমাঝেই আবার আরও কিছু হয়ে যায়। আরও বেশ কিছু মাল্টিটাস্ক করা লাগে যেগুলা হিসাবের মধ্যের থাকে না। কিছু একটা জিনিস চলে আসে। হয়ত মনটির মুছতে নিলাম - এর মাঝে পাশেই ধূলা দেখে সেটা পরিষ্কার করতে নিলাম তারপর হাতে একটা জিনিস -শুধু মনিটোর পরিষ্কারের কাপড়টা থাকবে প্ল্যান করসিলাম কারণ আরেক হাতে স্প্রে বোটল তুলব বা ধরে রাখব- এরমাঝে টেবিল পরিষ্কারের আরেকটা কাপড় হাতে- তখন খুব ক্রাউডেড আর হয়রান লাগে খুব। চাটায় চুমুক দিবো এখন। তার আগে বিস্কিট ভিজালাম বিস্কিটে কামড় দিলাম-  যেমন গরম ভাবসিলাম তার চেয়ে গরম চা - কি যে বিরক্ত লাগে। মানে লাইফের স্যাটিস্ফেকশন ফরত করে - পাতলাপায়খানার শব্দের মতন...

জুলাই ২০,২০২৫

 #স্বপ্ন ধানমন্ডির সুবহান মসজিদের সামনের রাস্তাটা দিয়ে জগিং করতেসি- দৌড়াইতেসি- দিক নিউমার্কেটমুখী। আর কানে ইয়ারফোনে মায়ের সাথে কথা বলতেসি। মাকে বলতেসি কত যে ভালো আছি শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে - নাটক সিনেমায় ভালো থাকা মানুষেরা যেম্নে ভালো থাকা বুঝায় - ফুটপাতে স্বতস্ফূর্তভাবে কানে ইয়ারফোনে কথা বলতে বলতে দৌড়ানোর দৃশ্য দিয়ে ব্যাপারটা আরও পাকাপোক্ত করতেসি যেন। এই করতে করতে একটা হুইলচেয়ারে করে চলতে থাকা মানুষের চেয়ারে একটা ধাক্কা খাইসি। কিছুটা সামলে উঠেই আবার যেইখানে ছিলাম সেখানে ফেরত গেলাম - মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে দৌড়ানোতে। পাচ সেকেন্ড পেরোলে আমি তখন মোড়টায় পৌছে গেসি, দাড়ালাম গলিমুখের রাস্তা পেরোবার জন্য। মনে হল পিছনে পরে যাওয়া হুইলচেয়ার লোকটার জন্যেও দাড়ানো দরকার । খুজে পেলাম - সেও মোড়ে চলে এল তবে এখন বগলের নিচে ক্রাচ - আর পজিশন দাড়ানো। আমি মুখোমুখি দাড়িয়ে - খানিকটা ঝুকে তাকে সর‍্যি বললাম। মনের ভেতরে কেমন বিশ্রী একটা লজ্জা লাগা অনুভূতি হইতেসিল - একটা ভাজহীন দাগহীন কাগজ হঠাত কেউ হাতের ভেতর নিয়ে দুমড়ে দিলে যেমন লাগে- কেমন মান সম্মান ধূলিস্মাত হতে যাওয়ার মতন অনুভুতি। সে আ...

জুলাই ১৮,২০২৫

# যখন কিছুই করতে ইচ্ছা করবে না - তখন কিছুই করবা না। নট ইভেন রাইটিং লাইক আই এম ডুয়িং রাইট নাও। স্টপ। টেক ডিপ ব্রেথ। বান্ধুবী হোমার সাথে ওয়াইন খাইলাম বিকাল পেরিয়ে সন্ধ্যা। হেটে হেটে আগাই দিলাম , ওর বাসায় জাফরান আর এলাচের চা খাইলাম। হেটে বাসা ফিরলাম। ওয়াইন খাই। ঘুমাই যাবো। রাত ১১ টা, শুক্রবার ফ্রাইডে নাইট। #Dejavu #ডেজাভু মোবাইলে কিবোর্ড বাজানো শিখার মাঝে অনেকগুলাডি আসলে সেগুলা বাজাতে গিয়ে ভুল হল। কুইক ডি পাচটা। এটা স্বপ্ন দেখসি কখনও? নাহলে ডেজাভু