৪/২৯/২০২৪ বর্তমানে থাকা
রাত। জিয়নের বিছানায় ওর বুকের ওপর পরে আছি। জিয়ন পেঁচিয়ে আছে আমাকে। মুখে মুখে আদরের মাঝে চুমু খেতে খেতে বললাম আমাকে প্রেমের কথা বল, প্রেমের কবিতা। বলে বুকের কাছে মাথা নিয়ে মুখ গুঁজলাম। জিয়ন হুমম্ম কোরে হামিং করতেসে কোন ক্লাসিক ওয়েস্টার্ন ধাচের অপরিচিত কোন সুর। আমি ওর বুকের ভাইব্রেশন টের পাচ্ছি প্রতিটা কম্পন। এরমাঝে আমি কল্পনার জগতে চলে গেলামঃ একটা মুভি সিন। এইরকম হামিং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, খুব তাজা, খুব কাছের, জীবন্ত। আর কোথাও কিছু শব্দ নাই এই পৃথিবীতে। এই হামিং শুধু কান দিয়ে না, সারা শরীর দিয়ে প্রবেশ করছে আত্মা স্পর্শ করছে। প্রথম সিন ঃ হয়ত কালো অন্ধকার। দ্বিতীয় সিন ঃ আলো। দিনের বেলা। আলোকরশ্মি একটা রঙ ছড়াচ্ছে চোখ বা ক্যামেরার এক কোণে। সবুজ ঘাস, অনেকদূর চোখ যায় এমন দিগন্ত, মাঠ। আকাশ। সোনালী রোদ। ব্রেকিং ব্যাডের একটা সিন আছে জেসি পিঙ্ক আর ওর গার্লফ্রেন্ড নেশা করে আর পিংক বিছানা থেকে হাওয়ায় উড়তে থাকে চোখ খুলে- এরকম একটা সিন হয়ত কিছু- তবে চোখ আধখোলা বা বোজা বুঝতে পারা যায় না... আর ব্যাকগ্রান্ডে সারা শরীর কাঁপানো একটা হামিং শব্দ। ভাবতে ভাবতে শেষ হয়ে ...