স্বপ্ন ও বাস্তবতাঃ ৩ এপ্রিল ২০২৪।

  #বাস্তবতা

বাবা জিজ্ঞেস করল ঈদের জামা কিনসি কিনা। বললাম সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনসি একটা স্কার্ট আর একটা পাঞ্জাবি পাইসি। বাবা জিজ্ঞেস করল কত দাম পরল? ৮ ডলার করে দুইটা নিসে ১৬। আর একটা কিনসি ১ ডলার। বাবা বলল ইটালিতে সেকেন্ড হ্যান্ড জামাকাপড় লটে বেঁচে, আরও সস্তায়। 

ঈদে সেকেন্ড হ্যান্ড জামা কেনার আলাপে মা অস্বস্তি বোধ করে। আমেরিকায় গেছে ফুটানি দেখায় না মেয়ে, এটা মাকে গর্বিত করে না। মার গর্বিত হবার খুব চাপ আছে। মানুষের কাছে ভ্যালিডেশনের অনেক চাপ আছে। 

হাওয়াইতে ভাইয়ার বাসায় আমরা যাবার পরে বাবা মাকে বাতাস ফুলানো বিছানায় শুতে হল সামনের রুমে। সকালে উঠে জিজ্ঞেস করলাম ঘুম ভালো হইসে কিনা। বাবা বলল ওই আর কি! বাতাসের বিছানায় ভালো ঘুম হয় নাই গা ব্যথা করতেসে। মা গুতা দিয়া বলল - এত ঘুমাইস তারপরেও ঘুম হয় নাই বল! হ্যা হ্যা, ভালো হইসে ঘুম। 

সত্য আলাপে মা সংশয়ী। মানুষ কি ভাবল তাতে বেশি যায়।

#স্বপ্নঃ

বাবা মারা গেসে। শেষ কবে বাবাকে জড়িয়ে ধরসি এটা মনে করার চেষ্টা করলাম ।  মন একটা শূন্য লাগছে। তবু এত মন খারাপ না। মানুষ নাই হয়ে যাবার শুন্যতা।  তবে আফসোস নাই।  মাকে বললাম যদি আমার মতামত গুরুত্বপূর্ণ হত তাইলে আমি কে আগে মরবে ডিসিশনে বাবার আগে তোমার নাম দিতাম। 

ঘুমটা ভেঙে গেল। 


#স্বপ্নঃ আগের রাতে বা তার আগের রাতের।

গোলাগুলি হচ্ছে একটা বিল্ডিং এ। এক রুমে সামনের বেঞ্চে দেয়ালের সাথে বসা বাবা, তার সাথে একই বেঞ্চে বসা মা। আর আমি হাতে বন্দুক নিয়ে। জিম্মি করা হইসে বা এমন কিছু ঘটনা। একটা পরিত্যক্ত বিল্ডিং এর মতন। সিমেন্টের দেয়াল।  আমি বন্দুকটা হাতে নিলাম আর করিডোর থেকে আমাদের রুমের দরজায় শত্রুর প্রবেশ। এটা ফাইনাল শত্রু  বলে জানি ( স্বপ্নে)। আমি আগে গুলি শুরু করলাম একদম লক্ষ্যভেদ করে ওর বুক বরাবর। ব্রাশফায়ার। তারপর ও গুলি শুরু করল। দুজনে দুজনকে গুলি করে যাচ্ছি দেদারসে। একটা লাইন তৈরি করলাম ওর বুক বরাবর লম্বালম্বি বুক চিরে যাওয়া গুলি দিয়ে। আমি গুলি আটকাতে মায়ের পেছনের দিকে আসলে মায়ের বামদিকের কাছ বরাবর গুলি লাগল কতগুলা। বুঝতে পেরে আবার বের হলার মায়ের আড়াল থেকে। এবার গুলি করতে লাগলাম কপালে আড়াআড়ি ভাবে- আমার ডান হইতে বা দিক বরাবর- কপালের বা হইতে ডানদিক বরাবর।  শত্রু  এবার লুটিয়ে পড়ল।  মাও কি মারা যাবে?- এই ভাবতে লাগলাম। কিভাবে আমি এ অবস্থায় মায়ের পিছে লুকাতে গেলাম - রিগ্রেট নিয়ে ভাবতে লাগলাম। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪