পোস্টগুলি

নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্ন ও দৈনিকঃ নভেম্বর ১৪, ২০২৩

 #স্বপ্ন অনেকগুলা কালার নিয়া বসছি।  সবুজ, নীল, হলুদ, কমলা, সাদা কালো। এক্রিলিক কালার- টেক্সচার প্লেডোর মতন। অনেক পরিমাণের। বিগ এমাইউন্ট। কোনো আইডিয়া নাই প্ল্যান নাই। শুধু ব্লেন্ড করে যাচ্ছি। একমনে। শেষে রঙ দাড়াইল তিনটা। এটা আঞ্জুমের বাসা অথবা আঞ্জুমের গ্রামের বাড়িতে - পার্টি হচ্ছে। প্রচুর মানুষজন। আমি আঞ্জুমকে গিয়ে বললাম যে একটা প্লাস্টিক ফুড র‍্যাপ আছে কিনা। ও বলল দাড়াও দেখতেসি - বলে আবার আগের আড্ডায় মজে গেল। আমি একটু দাড়ায়ে আবার বললাম যে এখন দেওয়া যাবে কিনা। একটু আর্জেন্ট। আমি কালার ব্লেন্ড করসি এক্রিলিক। এগুলাকে প্রিসার্ভ না করা গেলে কালার শক্ত হয়ে যাবে। ও তারপর খুজা শুরু করল। পেলো না। অনেকক্ষন ধরে খুজল। আমি অস্থির হয়ে বললাম তাইলে পলিথিন থাকলে পলিথিনই দেও। কাজ চালায় নেয়া যাবে।  কালার ব্লেন্ড করে আমি একটা আদল দাঁড় করাইসি দেখলাম ( আমি নিজেও টের পাইসিলাম না)। ক্রিস্মাসের সময়ের থিম টাইপের। সর্ববামে এক লোক gnome type. একচুয়াল শেপ না, অনেক অনেক পরিমাণের রঙ কে বড় জায়গা নিয়ে জড়ো করে যত উচু করা যায় তার মধ্যে ব্লেন্ডেড একটা শেপে। gnome  তার পাশে একটা ক্রিস্মাস ট্রি শেপের তি...

নভেম্বর ৫, ২০২৩

নতুন একটা কিবোর্ড হাতে পেলাম। গতকাল ডিপার্ট্মেন্টের ফোটোকপির রুমে কেউ একজন রেখে দিয়ে গেসে ডোনেশন। আমি লুফে নিলাম। লগিটেক- অবশ্যই ভালো। সুন্দর কিপ্যাড। তো আজকে শুধুমাত্র কিবোর্ডটা কাজ করে কি না দেখার জন্য লিখতে বসলাম। কিপ্যাডগুলার সাথে অভ্যস্ত হতে একটু টাইম লাগবে।- আগের কিবোর্ডের থেকে স্ট্রাকচার একটু ভিন্ন। তবে টাচ আর সাউন্ড ভালো। অবশ্যই আমার আগের সস্তা স্লিম কিবোর্ডের চেয়ে ভালো। ফিলস গুড। আগেরটা প্রয়োজনের চাইতে বেশি স্লিম ছিল, ওজন কম ছিল কিন্তু টাইপ করতে গিয়ে মাঝেমাঝেই সমস্যা হত- প্যাডে চাপ পরসে কিনা সেটা বুঝে উঠাটাই সমস্যা হত মাঝেমাঝে। একই কি ডাবল চেপে ফেলতাম তো কিছু কি তে চাপ দিয়ে চলে গিয়ে দেখতাম যে চাপ পরে নাই। ভাবতেসিলাম মনে মনে -একটা কিবোর্ড দরকার কিনা। ভালো হল এটা পেয়ে। ভগবানকে ধন্যবাদ। ঘুম থেকে উঠলাম দশটার দিকে। গতকাল জিয়নকে ইনভাইট করে আসলাম আমার সাথে ঘুমাতে আসিস। আসব না আসব না করে থার্ড টাইমে বলসে আচ্ছা। আমি নতুন একটা বই*(এটার কথা আসতেসে) পড়া শুরু করলাম শুয়ে শুয়ে। সময় সাড়ে দশটা। দুইপেজ পড়ার পরে আবার আগের বইটার কথা ভাবতেসিলাম "হিস্ট্রি অব ডিল্যুশন"। ওই বইটাও রাতে ঘুমাব...

November 4, 2023

 #স্বপ্ন বামের উপরের মাড়ির চারটা দাত ঝরে পরসে। , শুকায়ে পচে ড্রাই হয়ে কালো হয়ে খসে পরার মতন ঝরে গেসে। and i am not surprised at all, feels like i knew this will happen. i just didnt participate to make it happen. It was all damaged and ruined and i knew it, just didnot touch it cause that will not be effortless. now those tooth are fallen by themselves , effortlessly. is this how it work? or am i being lazy? left temporal lobe is damaged ( i see in my dream that part of my brain just upside of my left teeth has been rotten). left temporal lobe. amygdala. hippocampus. trmporal lobes involved with encoding memories, mood stability, receptive language-reading hearing, interpreting social cues, spiritual experience. up first molar, 2nd molar, 3rd molar. Down 3rd molar.  কাটা লেবু। পেয়াজ রসুন আলুর কেবিনেট খুলে দেখি একটা বড় হলুদ লেবুর খানিকটা কাটা অংশ পরে আছে। 

নভেম্বর ১, ২০২৩

ফোনে কথা বলা আমার জন্য অস্বস্তিকর একটা কাজ, আর যদি হয় ভিনদেশি ভাষায় -সেটা রীতিমত ভীতিকর। প্রথমদিকে প্রয়োজনীয় জরুরি কল পর্যন্ত এভয়েড করতাম। তারপর তাতে টাকা গচ্চা দিতে হলেও তাও দিতাম। একমাত্র মুখোমুখি ইন পারসন মিটিং গুলাতে যেতাম আর নিজের কথা যতটা যেম্নে পারা যায় বলতাম। ফোনে মানুষজন বেশিরভাগই খুব ইম্পেসেন্স দেখায়, আর আমিও অপ্রস্তুত হয়ে যাই আর কোনোমতে কিছু বলে বুঝে বা না বুঝে ওকে থ্যাংক্স বলে রেখে দিতাম। ভিতরে ভিতরে খুবই লজ্জিতবোধ করতাম যে ঠিকমতন কমিনিকেট করতে পারি না বলে। জিয়ন এদিক দিয়ে পাকা। ইংলিশ যাই বলতে পারুক না পারুক, বুঝতে পারুক না পারুক, অপরপক্ষের মানুষজন যতই অধৈর্য প্রকাশ করুক- জিয়ন পুরাটা বুঝবে, এবং অন্যজন যে ওকে বুঝসে সেটা কনফার্ম করবে। আমার মতন ও আচ্ছা হা ঠিকাসে বুঝসি ব্যাপার না বলে আন্ধাগোন্ধা রেখে দিবে না।  আজকে ভালো একটা কল ট্যাকেল দিলাম। এলার্জি ডাক্তারের অফিসে কল দিলাম। বললাম আমি নিউ পেশেন্ট। ইনফো চাইলো কিছু দিলাম, বললাম স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স, ইন্সুরেন্স সম্পর্কিত ইনফো কোনটা চাইতেসে আর কোনটা দিবো বুঝতে না পেরে বললাম যে আমি অলরেডি এপয়ন্মেন্ট ফর্ম ফিলাম করসি ওখান থেক...