স্বপ্ন ও দৈনিকঃ নভেম্বর ১৪, ২০২৩
#স্বপ্ন
অনেকগুলা কালার নিয়া বসছি। সবুজ, নীল, হলুদ, কমলা, সাদা কালো। এক্রিলিক কালার- টেক্সচার প্লেডোর মতন। অনেক পরিমাণের। বিগ এমাইউন্ট। কোনো আইডিয়া নাই প্ল্যান নাই। শুধু ব্লেন্ড করে যাচ্ছি। একমনে। শেষে রঙ দাড়াইল তিনটা। এটা আঞ্জুমের বাসা অথবা আঞ্জুমের গ্রামের বাড়িতে - পার্টি হচ্ছে। প্রচুর মানুষজন। আমি আঞ্জুমকে গিয়ে বললাম যে একটা প্লাস্টিক ফুড র্যাপ আছে কিনা। ও বলল দাড়াও দেখতেসি - বলে আবার আগের আড্ডায় মজে গেল। আমি একটু দাড়ায়ে আবার বললাম যে এখন দেওয়া যাবে কিনা। একটু আর্জেন্ট। আমি কালার ব্লেন্ড করসি এক্রিলিক। এগুলাকে প্রিসার্ভ না করা গেলে কালার শক্ত হয়ে যাবে। ও তারপর খুজা শুরু করল। পেলো না। অনেকক্ষন ধরে খুজল। আমি অস্থির হয়ে বললাম তাইলে পলিথিন থাকলে পলিথিনই দেও। কাজ চালায় নেয়া যাবে।
কালার ব্লেন্ড করে আমি একটা আদল দাঁড় করাইসি দেখলাম ( আমি নিজেও টের পাইসিলাম না)। ক্রিস্মাসের সময়ের থিম টাইপের। সর্ববামে এক লোক gnome type. একচুয়াল শেপ না, অনেক অনেক পরিমাণের রঙ কে বড় জায়গা নিয়ে জড়ো করে যত উচু করা যায় তার মধ্যে ব্লেন্ডেড একটা শেপে। gnome তার পাশে একটা ক্রিস্মাস ট্রি শেপের তিনকোণা। তারপাশে স্ট্যান্ডের মতন একটু লম্বা শেপের- লাইটস্ট্যান্ডের মতন।
কালার আসছে আমার তিনটা- গোলাপী, ধূসর, সাদা।
ট্রেইন। ট্রেইনে চলে আসছে। দীনা আর আমি ট্রেইনে উঠে পরসি। শেষ বগিতে। পা ঝুলায়ে বসছি। থামা ট্রেনে উঠসি আর স্যান্ডেল নিচে রাখসি। ট্রেন ছেড়ে দিলে স্যান্ডেল রয়ে গেল আগের জায়গায়। ট্রেনসহ আমি চলে গেলাম। দীনাকে বললাম- এরপরেরবার এমন জায়গায় থাকব যেখানে ট্রেইন আছে। ট্রেন থামল সবুজ কেমন সুইজারল্যান্ড টাইপ অথবা টাইওয়ান অথবা এমন কোনো সবুজ পাহাড়ি এলাকায়। এশিয়ান নারী পুরুষ শিশু। অনেক শিশু আর কিশোরি। কয়েকটা কিশোরির সাথে হাই হ্যালো দৃষ্টি আদান প্রদান হল। আমার পা খালি। কেউ যদি এক জোড়া জুতা দান করত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন