পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি-তা

 বাঁদর বাঁদর ছিলাম  ভালোই ছিল মানুষ হলাম কি বাল হলো?

পিএইচডিঃ প্রথম সেমিস্টার ১

২৩ তারিখ অরিয়েন্টেশন ছিল, মিস করসি। ফ্লাই করতেসিলাম। ২৪ তারিখ গেলাম ডিপার্টমেন্ট। পেপারওয়ার্ক উইথ এলিসন ল্যানে। জিয়ন, আমিসহ চারজন নিউ স্টুডেন্ট। ডিপার্টমেন্ট ঘুরায়ে দেখাইল। পাবলিক হেলথ খচিত টিশার্ট দিল।  তারপর গেলাম স্টুডেন্ট সার্ভিস সেন্টারে, কার্ড বানাতে। একটা ব্যাংক একাউন্ট খুললাম নতুন। ডিরেক্ট ডিপোজিটের জন্য।  পরদিন মিটিং প্রফেসর বাঙ্গামের সাথে। প্রফেসর বাঙ্গাম। আমার টেম্পোরারি এডভাইসর। দুপুর ১২ টা। নক দিলাম দরজায়। বয়স ষাটের কোঠায়। অনেক কথা বলা টাইপ। কোথা থেকে আসছি জানার পরে বাংলাদেশের কলেরা ম্যালেরিয়া ইত্যাদি রোগের বর্তমান পরিস্থিতি জানতে চাইল। টিপিক্যাল পাবলিক হেলথ প্রফেসর। কলেরায় আমার বাপ-মায়ের জেনারেশন পর্যন্ত অনেক মরসে কিন্তু এখন নাই জানালাম।  পিএইচডি স্টুডেন্ট হিসেবে জীবনে এখন কি করণীয় তা নিয়ে আলাপ করল। অনেক অনেক পড়তে হবে, অনেক অনেক লিখতে হবে। তার পিএইচডি ডিসারটেশন নিয়ে গল্প করল আর সেই পুরাতন নোটবুকগুলো খুলে আমাকে দেখাইল। তিনটা নোটবুক। প্রথমটা খুলল- তিনটা কলাম। বিভিন্ন পেপার পরে তার ইন্ট্রোডাকশন, সামারি আর কনক্লুশন লেখা- বিভিন্ন টপিকের উপরে। পরেরগুলায় টপিক আরও ন...