ঘরে ফিরি রাত দশটায়।
ঘরে ফিরি রাত দশটায়। যেদিন ক্লাস থাকে, সন্ধ্যায়। ঘরে ফিরি রাত দশটায়। তারপর মীমের বাসায় যাওয়া গাঞ্জা খাইতে। ওখানে বারোটা বাজলে একটা পেপার পড়তেসি কয়দিন ধরে, মিমিক মডেলের উপর; সেই পেপারটা উপুড় করে পড়তে থাকি জিয়ন, মীম আর আমি। একেকজনের কাছে একেক পেজ। মেথডোলজি বুঝার চেষ্টায় রত; ঘরে ফিরে আরও এক ঘণ্টায় খানাপিনা আর একটা আইসক্রিমের সাথে চা খেতে খেতে ঈশ্বরের নাম জপে শুয়ে পড়ি পাশ ফিরে। সাথে বিড়াল শিবু রক্ষে; সেই ঘুম ভাঙে সকাল ১১ টায়। প্রতিদিন ঘুম ভেঙে সেই দেখি সোয়া এগারোটা আর আফসোস করি ইস কেন যে সকালে উঠতে পারলাম না। সকালে উঠে কি করতাম তাও অজানা; রিসার্চের ভাবনায় ঘুমকে ভাঙাতে ইচ্ছা করে না নিজের উপর অত্যাচার সেটা আর বৈ কি; তাই বেশি বেশি ঘুমিয়ে রিসার্চটা ঠিক করা হয়ে উঠে না।