নভেম্বর ১, ২০২৩

ফোনে কথা বলা আমার জন্য অস্বস্তিকর একটা কাজ, আর যদি হয় ভিনদেশি ভাষায় -সেটা রীতিমত ভীতিকর। প্রথমদিকে প্রয়োজনীয় জরুরি কল পর্যন্ত এভয়েড করতাম। তারপর তাতে টাকা গচ্চা দিতে হলেও তাও দিতাম। একমাত্র মুখোমুখি ইন পারসন মিটিং গুলাতে যেতাম আর নিজের কথা যতটা যেম্নে পারা যায় বলতাম। ফোনে মানুষজন বেশিরভাগই খুব ইম্পেসেন্স দেখায়, আর আমিও অপ্রস্তুত হয়ে যাই আর কোনোমতে কিছু বলে বুঝে বা না বুঝে ওকে থ্যাংক্স বলে রেখে দিতাম। ভিতরে ভিতরে খুবই লজ্জিতবোধ করতাম যে ঠিকমতন কমিনিকেট করতে পারি না বলে। জিয়ন এদিক দিয়ে পাকা। ইংলিশ যাই বলতে পারুক না পারুক, বুঝতে পারুক না পারুক, অপরপক্ষের মানুষজন যতই অধৈর্য প্রকাশ করুক- জিয়ন পুরাটা বুঝবে, এবং অন্যজন যে ওকে বুঝসে সেটা কনফার্ম করবে। আমার মতন ও আচ্ছা হা ঠিকাসে বুঝসি ব্যাপার না বলে আন্ধাগোন্ধা রেখে দিবে না। 

আজকে ভালো একটা কল ট্যাকেল দিলাম। এলার্জি ডাক্তারের অফিসে কল দিলাম। বললাম আমি নিউ পেশেন্ট। ইনফো চাইলো কিছু দিলাম, বললাম স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স, ইন্সুরেন্স সম্পর্কিত ইনফো কোনটা চাইতেসে আর কোনটা দিবো বুঝতে না পেরে বললাম যে আমি অলরেডি এপয়ন্মেন্ট ফর্ম ফিলাম করসি ওখান থেকে ইনফো ডিডাক্ট করতে পারো। জিজ্ঞেস করল কবে?বললাম মোস্ট প্রোবাবলি লাস্ট উইক, অনেকখন  ঘেটে জানাইলো যে নাই। খুব দায়সারা ভাবে কথা বলতেসে। আমি বললাম যে আমি তোমাদের অফিস থেকে কল পাইসি অক্টোবরের ২৫ তাইলে সম্ভবত ২৫ তারিখ ফর্ম ফিলাপ করসি। একইভাবে দায়সারা জানাইল "নাই"। বললাম আমার নাম কি আবার দিবো? দেও। দিলাম। জানাইল পাইসি। সেটা অক্তোবর ২৪ না, ২৫। বললাম ওকে। 
তারপর হড়বড় হড়বড় করে বলতে লাগল কবে ওদেরঅফিস কই কই আছে, আমি বললাম আমি তোমার কথা বুঝতে পারি নাই, তুমি কি একটু স্লো পেসে যাবে যাতে তোমার কথা বুঝতে পারি। সে খুবই পিসড অফ/ডোন্ট কেয়ার টোনে বলল আবার। আমি সিলেক্ট করলাম। হড়বড় হড়বড় করে বলতে লাগল স্কেজিউল ফাকা আছে আর কবে নাই। আমি আবার বললাম একটু স্লো বল আমি বুঝতে পারতেসি না তোমার কথা। স্লো বলল। খুবই এনয়েড সে বোঝা যাইতেসে তবে তাতে আমি মোটেও বিচলিত না। আমি ওর তাড়াহুড়াতে তাল মিলায়ে যেকোনো ডেটে ফিক্স করব না, আমার ক্যালেন্ডডারের ট্যাব খোলা আছে, আমার ভেবেচিন্তে ডেট নিতে হবে। জিজ্ঞেস করলাম অমুক তারিখের আগে ডেট ফাকা আছে কিনা। নাই। তাইলে জানুয়ারিতে  আরলিয়েস্ট ডেট কবে? জানাইলো। জিজ্ঞেস করলাম জানুয়ারিতে ১০ তারিখের পরে আরলিয়েস্ট ডেট কবে। এপয়নমেন্ট স্কেজিউল করলাম। আবার হড়বড় করে বলতে লাগল এপয়নমেন্টের দিন কি কি মেইন্টেইন করতে হবে, একা আসতে হবে, মাস্ক পরতে হবে ব্লা ব্লা তিনদিন আগে থেকে এলার্জি পিল খাওয়া যাবে না, ব্লা ব্লা। আবারও বললাম তুমি কি একটু স্লো বলতে পারো । খুবই কাম এন্ড কোয়াইট টোনে আমি কথা বলতেসি যদিও বুঝতেসি ওদিকে খুব তাড়াহুড়া, বিরক্তির চুড়ান্ত। আগে হলে ভুলভাল বলে কয়ে অনেক আগেই হয়ত ফোন কেটে দিতাম অথবা এই কলে আর এপয়ন্মেন্টই নিতাম না।
তো এবার সে আরও পিসড অফ হয়ে জিজ্ঞেস করল সে কি পুরাটা আবার বলবে নাকি কোন পার্টটা আমি বুঝতে পারতেসি না?বললাম যে তুমি পিলের কথা বলতেসিলা হয়ত, আমি বুঝতে পারি নাই সেটা। সে জিজ্ঞেস করল কিসের পিলের কথা? আমি বললাম পিল খেতে পারব না এরকম কিছু বলতেসিলা। সে বলল "হোয়াট?"। আমি ঠান্ডা সুরেই বললাম তোমার অফিসে আর এমন কেউ কি আছে যে ধৈর্য নিয়ে আমার সাথে আমার সাথে স্লো পেসে কথা বলতে পারবে? বলল "আনফরচুনেটলি আমি ছাড়া আপাতত কেউ নাই।" আমি তারপর বললাম আচ্ছা ঠিকাছে তাইলে তুমি কি রিপিট করতে পারবা যে     ...
কনভারসেশন শেষ হইল। উইথ এ সাকসেস্ফুল এপয়ন্মেন্ট।
আবার কল দিসিলাম একটু পরেই, কনফারমেশন পাঠাইতে ইমেইলে। বলল ইমেইলে পাঠানো যায় না, টেক্সট করে পাঠাইসে।

যাই হোক, আমেরিকায় প্রোপার ইংলিশে কথা বলাটা অতীব অত্যাবশক না। এখানে সাদা আর কালা আমেরিকানদের পরেই মেজরিটি হল হিস্প্যানিক। মেজরিটি হিস্প্যানিক মানুষই ইংলিশ পুরাপুরি জানে না। আমি যখন কল সেন্টারে কাজ করতাম তখন হিস্প্যানিক ভাষার মানুষজন জাস্ট "এস্প্যানিওল" বলে অপেক্ষা করত স্প্যানিশ আলাপের জন্য। চাইনিজ ম্যান্ডারিন ভাষা পাইসি, থাই মানুষ আছে যারা প্রোপার ইংলিশ না জাইনা, ইংলিশ কমিউনিকেশন এড়ায়ে জীবন কাটায় দিতেসে এই আমেরিকান মাটিতে।  ওয়ালমার্টে, ডিএমভিতে ট্রান্সলেটর প্রোভাইড করে ঠিকমত ইংলিশ না জানা মানুষদের জন্য। মানে আমেরিকান পলিসিতেই আছে ডাইভার্সিটি মেইন্টেনের চেষ্টা, সেখানে ব্যক্তি মানুষেরা এরকম পিসড অফ হলে আমার কিছুই করার নাই। কাস্টোমার কেয়ারের মানুষের মূল চেষ্টাই হবে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা, সেখানে কাস্টোমারকে বিরক্তি দেখানো আর অধৈর্য প্রকাশ করা কোনো প্রফেশনালিজমের পরিচয় না। এক্ষেত্রে আমার বাজে ইংলিশ এত খারাপ জিনিস না যতটা কাস্টোমারকে বিরক্তি দেখানো। ব্যক্তিগত আচরণ দিয়ে বিচলিত না হওয়াই আমার জন্য মূল কাজ। এক্ষেত্রে আজ সফল হইসি। সফলতার পথে এগিয়ে যাবার ইচ্ছায়...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪