৪/১৮/২০২৪

 #স্বপ্ন 

কুমির। বাসায় কুমির পালি। জিয়ন কুমির নিয়া আসছে। অনেকদিন ধরে আছেও কুমির আমাদের সাথে, আমি জিয়ন আর শিবু- সাথে যোগ হল কুমির। কুমির শুয়ে বসে থাকে- বিড়ালের মতই। একদিন আমাদের এট্যাক করতে নিসে - কিছু একটা ঘটসিল। সেদিন ভয় পাইসি। এত বড় হা। ওর মাঝে অনায়াসে শিবু ঢুকে যাবে - যদি কুমির চায়। আমি সোফার উপরের হাঁটলে গিয়ে বসলাম। ঘোটনা থিতু হলে পরে , জিয়নকে বললাম আমাদের কি আসলেই কুমির পালার দরকার আছে? কুমিরটাকে আনা হইসিল বড় একটা ক্রেনে করে, দড়ি দিয়ে বাধসে তারপর পানিসহ একটা মালটানা গাড়ির পেছনে ভরসে। এভাবেই আবার পাঠাতে হবে যদি সেই সিদ্ধান্ত নেই। 

এরমাঝে দেখলাম কুমিরটার অবস্থাও খুব একটা ভল না। গায়ের চামড়া টানটান হয়ে শুকায়ে যায়। আমি পানি দিয়ে দিয়ে চামড়া ভিজাই। কুমিরের উপর কিছুটা মায়া জন্মাতে থাকে। ও সাফার করে এইরকম বাসাবাড়িতে থেকে, আমরা সাফার করি একটা জংলি জানোয়ার পেলে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪