জুন ২০, ২০২৫

 #বাস্তব #স্বপ্নভঙ্গ 

এবারে একটা স্কলারশিপ পেলাম , দ্বিতিয়বারের মতন আরপা স্কলারশিপ। প্রথমবার ১৫০০ ডলার পাইসি, লোভে পরে সামারের এপ্লিকেশনটা অনেক সময় দিয়ে করসি ভাবসি যদি লাইগা যায় ফুল সামার ৬০০০ ডলার স্কলারশিপ। তারপর ইমেইলটা যখন পাইলাম যে ফুল সামার স্কলারশিপ পাইসি- ঘুণাক্ষরেও ভাবি নাই এটা গিয়ে শেষমেষ সেই ১৫০০ ডলারের মামলাতেই গিয়ে দাঁড়াবে ( আবার!)। শালার ইউরোপ ঘুরার দিবাস্বপ্ন পর্যন্ত দেখে ফেলসিলাম।

যাই হোক, এই ১৫০০ ডলার পেয়ে একটা সাইড করে রাখসিলাম। বিপদে-আপদে কাজে লাগবে ভেবে। আজকে আই-আর-এস (IRS) থেকে জনাবা ইশরাত জামান বরাবর ইমেইল আসল আমার একাউন্টে ভুলে যেই ১৪০০ টাকা চলে আসছিল গতবছর ২০২৪ এর ডিসেম্বরে, সেইটা ফেরত চাইসে। মুডটাই বিলা হইয়া গেল। পইপই করে জমানো টাকা! সেই IRS থেকে আসা নাম না জানা কারণের সেই ১৪০০ ডলার... মনে সুখ... দিলে শান্তি... চোখে চিকিমিকি রঙিন স্বপ্ন! হঠাত চারপাশের রঙটা এক শেড ড্যাম মনে হইতে লাগল। 

আর কি হবে এমন কপাল ... টাকা উড়াবো মনের সুখে। বাড়া। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪