দৈনিকঃ নভেম্বর ১৮, ২০২৪

 #স্বপ্ন
একটা ছড়ানো বিশাল বড় হাউজ ( বিগার দ্যান বাসা)। সেখানে অন্ত আর ওর ফ্রেন্ড রিফ। অনেক পুরানো বাড়ি, অনেক উচা ছাদ, একদম এলান পো এর মিস্ট্রিয়াস কোনো বাড়ির মতন, ঘন, ভৌতিক আবহ।

ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, কেমন যেন অন্ধকার দিনের বেলা, জানালাও আছে ওদিকে। কিন্তু জানালার সামনে আগ বাড়িয়ে অনেক বড় বারান্দা, রাজ/জমিদার বাড়ির মতন যেমন। তো উপরে দোতলার বারান্দার মেঝে নিচতলার বারান্দায় ছাদ হিসেবে, আলোকে অনেকখানি থামিয়ে দিসে স্পন্টে্নিউয়াসলি ঘরে ঢুকার আগেই। তাই ডাইনিং রুমটা দিনের বেলাতেও কিছুটা অন্ধকার, তার উপর আকাশ মেঘলা, শীতকাল। কালারগুলা সব ফেডেড।

অন্তের রুমের দেয়ালে পারমানেন্ট শেলফ- যেমনটা ভার্সিটির হলগুলায়। আমি সব আস্তে আস্তে ঘাটায় ঘাটায় দেখতেসি দেয়ালের ফোল্ডারে কোথায় কি। মূলত খুজতেসি লিপজেল কিন্তু এছাড়াও কিউরিওসিটি নিয়ে দেখতেসি কি কি জিনিস আছে, কি খাজানা। ছোটবেলার মতনঃ এটা ছিল খুবই এডভেঞ্চারাস কাজ। সবার কালেকশনের টেস্ট ভিন্ন, জিনিস ভিন্ন, রঙ টেক্সচার ভিন্ন, সাইজ ভিন্ন। 

অন্ত রুমে এসে ঢুকলে আমার শরীরটা হাল্কা ঝাকুনি দিল যেন, চমকে গেলাম একটু। কারণ কনসেন্ট ছাড়াই এভাবে ওর জিনিস ঘাটছি যদিও বাজে কোনো ইনটেনসশন নাই। তবুও এই সভ্য সোসাইটিতে এটা শোভন না জানি । ওকে দেখে ভড়কে যাওয়া প্রকাশ না করে আস্তে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম - তোমার কি লিপজেল আছে? লিপজেল খুজতেসিলাম। ও পুরা ব্যাপারটা লক্ষ্য করলেও এতটা গায়ে নিল না, শুধু ঠান্ডা স্বরে উত্তর দিল - না , নাই। 

#

ঘুম ভেঙে গেল সকাল সাড়ে ছটায়। পাশে স্বামী আর পায়ের কাছে বিড়ালসন্তান শিবু ঘুমুচ্ছে। উঠে রেডি হতে লাগলাম _ হাটতে হাটতে জিমে চলে যাবো, সাথে নিলাম কোমরে বাধার ঝুনঝুনি -যদি সুযোগ পাই তবে খালি রুম পেলে নাচব। আর সুইমিং কস্টিউম নিলাম যদি ঘেমে নাইতে ইচ্ছা করে। 

গিয়ে দেখি স্পেসিফিক রুমটা খালি নাই। জিমের বোর্ডের দিকে নজর বুলিয়ে দেখে নিলাম ২০১৫ রুমে যোগব্যায়ামের ক্লাস হচ্ছে সাত থেকে আটটা। প্রায় ৭/৮ মিনিট দেরি হয়ে গেসে ক্লাস শুরুর। তারপরেও ইন্সট্রাক্টরের দিকে তাকিয়ে নিহঃশব্দে অনুমতি চাইলাম, সায় পেলে ইয়োগা ম্যাট আর সাথেই একটা শাল রাখা তাই নিয়ে বসে পরলাম। আমি সহ তিনজন স্টুডেন্ট। ইয়োগা ইন্সট্রাক্টর একজন পুরুষ, চলন বলনে বুঝতেসি গে। শরীরে মেদ আছে বেশ, আর মেয়েদের মতন একটা কার্ভ আছে কোমর পাছায়। এসব দেখে এজিউম করতেসি গে। 

ভিন ইয়িন ইয়োগা। বেশ ভালো চালনা করল পুরা ক্লাস। রিফ্রেশিং। আর শেষে এফারমেশন দিল তাতে মনটা ভরে গেল খুব। ঈশ্বরের কাছে দুয়া চাইলাম মন থেকে - নিজের জন্যে, নিজের মনের জন্যে, নিজের ভালোর জন্যে। বিদায় নিয়ে বের হলাম ক্লাস থেকে।


এরপর ভাবলাম জিম করবো, কারণ ইয়োগা বেশ হাল্কা এফোর্টের ছিল, আরও ফিজিক্যাল একট্টিভিটি করতে চাইতেসিলাম আমি। এর মাঝে এক ছেলে ডাক দিয়ে আলাপ শুরু করল। তারপর বলল রক ক্লাইম্বিং অনেক জোস। আমি বললাম ঠিক তাই, দেখে তাই মনে হয়। কিন্তু হার্ডকোর জিনিস আমার এত মন টানে না। আমি সফটকোর যেমন ইয়োগা সুইমিং এসব করি। ও বারবার বলতে লাগল যে রক ক্লাইম্বিং এত ইন্টি্মিডেটিং শুনাইলেও এত কঠিন কিছু না। আমিও কনভিন্স হয়ে বললাম যে তাই? আমার দেখেই কেমন লাগে তাই কখনও সাহস করি নাই। তাইলে চল আজকে। মাসের ব্যবহারের জন্য ১০ ডলার দিয়ে টিকিট কাটলাম। ও দেখাই দিল শুরুতে। আর হাইটফোবিয়ার জন্য উঠে আমার বেশ ভয় করতেসিল। ও বেশ সাহস দিল, পাশে দাঁড়ায় দেখাই দিল কোনখানের পর কই পা দিব। এভাবে ১০ মিনিটে ১০০ ক্যালোরি খরচ করলাম।

ছেলেটার নাম "স্ট্র্যাটেজিস" "লিগ্যাসি"। ব্ল্যাক, মিউজিসশিয়ান, র‍্যাপার, জেসাসফ্যান। জীবনে ৭ জন বধূ ও মিনিমাম ২০ টা বাচ্চার সংসার করার ইচ্ছা নিয়ে এগোচ্ছে। বেশ অনেস্ট চরিত্র। আবার দেখা হবে এই কথা দিয়ে বিদায় জানালাম। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪