স্বপ্ন ও বাস্তবঃ ৮/২২/২০২৪
আমি ডঃ চ্যাড ক্রসের সাথে কথা বলতেসি।
ভিকাশ এসে ডঃ ক্রসের পিঠে আলতো চাপড় মারল হে হে করে হেসে।
ভিকাশ আমাদের সাথে পিএইচডি করতেসে, আমাদের বয়সিই। ডঃ ক্রস আর বিকাশ একই স্কুলের এলামনাই। সেটা একটা যোগসূত্র। আবার দুইজনেই একই ইউনিভার্সিটিতে ক্লাস নেয়- সাউদার্ন নেভাদা ইউনিভার্সিটি- যেটা কিছুদিন আগ পর্যন্ত কলেজ ছিল এখন ভার্সিটি হইসে। ভিকাশ ওখানে পড়ায়, ডঃ ক্রসও। সেই অনুযায়ী তারা কলিগ কিন্তু তারপরেও পিঠে চাপড় মারা সম্পর্ক মনে হচ্ছে বেমানান এখানে।
ডঃ ক্রস পঞ্চাশোর্ধ্ব। আর ভিকাশ ৩৫/৩৭ হবে।
########
ক্রাইম রিপোর্টঃ কল্পিত
আমি ডিপার্টমেন্টের নরম্যাল সোশ্যাল এক বাধ্যগত অনুগত ছাত্রী। আজকের মতন পার্টি অনুষ্ঠানে একটু আগে আগে গিয়ে পার্টি অরগানাইজারদের সাহায্য করি- এই টাইপ ভালো ভদ্র।
একটা সীনে-
একটা ক্রাইম ঘটসে আর অপবাদ দেয়া হচ্ছে যে আমি ক্রিমিনাল। ক্রাইমটা হল ডিপার্টমেন্টের করিডোরে অনেকগুলা নকল কিছু গাছ আছে, আর সেইসব ছোট -মাঝারি গাছের পাদদেশে কিছু নুড়ি পাথর। সেইসব নুড়ি পাথর নাকি আমি চুরি করি আর গাছগুলা ন্যাড়া করে ফেলি। আমি তো অবাক, এ আবার কি কথা! তারপর দেখা গেল কোনো একটা সিসি ক্যামেরায় আমাকে নুড়ি পাথর চুরি করার দৃশ্য। আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
#########
এম্ব্যারাসমেন্ট- আধাকল্পিত
আজকে অরিয়েন্টেশনে একটা মেয়ে আসছে- ইন্ডিয়ান/বাংলাদেশি চেহারার। সবাই ঘুরে ঘুরে খাবার নিচ্ছে ওই সাব স্যান্ডউইচ (খুবই ঠান্ডা, পানসে) আর সাথে কিছু পটেটো-চিজ, বা পাস্তা-চিজ এরকম কিছু ভেজা খাবার আছে। একটা মেয়ে একটা পুরা পটেটো চিজ সালাদের বক্স উঠিয়ে নিল। মূলত বক্সগুলা খুলে দেয়া যেন কারও লাগলে স্পুন দিয়ে নেয়। কিন্তু ও না বুঝে পুরা পটেটো সালাদ বক্স তুলে নিল। বিষয়টা আমি দেখলাম। মেয়েটাকে নিজেকেও বেশ কনফিউজ দেখাচ্ছে ও সবার প্লেটের দিকে তাকাচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন