গড ব্লেস আমেরিকা

I DONOT hate white republic, I could say I prefer them more than liberals, at least they (republic) are real, not always pretending to be politically correct.
বালের Pronoun 

*february 2025
সময় ২০২৫। আমেরিকা সাদাদের হাত থেকে ইন্টারন্যাশনাল হাতে চলে আসছে। ভরসা একমাত্র ট্রাম্প। বুলেটপ্রুফ ট্রাম্প। গড-ব্লেসড-ট্রাম্প। আমি সত্যিই বুঝতে পারি না ট্রাম্পকে এত মানুষ- বিশেষ করে বললে আধুনিক শিক্ষিত জনগোষ্ঠি এত্ত অপছন্দ কেন করে!
আমার দেশ যদি অন্য দেশের মানুষে আনাচে-কানাচে ভরে যায় আর তাতে নিজের দেশের মানুষের পরোক্ষভাবে ক্ষতি হয়- যেমন ফাইন্যান্সিয়াল ক্ষতি তো আছেই, এই যে পরজীবির মতন অন্য দেশীয় কালচারের প্রভাবে নিজস্বতা হারানো- সেটাকেও কোনোভাবেই হাল্কা করে দেখতে পারি না আমি। 

আমি ভাবি এই যে আমেরিকা আমাকে আসতে দিল, থাকতে দিল, দুটা ডালভাত খাবারের ব্যবস্থা করে দিলো এইটা ব্যবসার পাশাপাশি আমেরিকার দয়াও বটে। আমার দেশে এভাবে অন্যদেশি মানুষ এসে ক্যাওস করলে- হ্যা, ব্যাপারটা ক্যাওসই বলব- আমি বিরক্তই হতাম। মানে আমার দেশের মধ্যে আমার কম্ফোর্ট জোনে- শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে এভাবে লাখ লাখ মানুষ ঢুকায়ে... এবার মানুষ দেখবে যে আন্তর্জাতিক ভিন্দেশি মানুষকে লাইনে রেখে কিভাবে ব্যবসা করতে হয়- থ্যাংক্স টু ট্রাম্প। পৃথিবীর কোন দেশের কোন ইতিহাসেই বোধহয় এত বেজাতিয় মানুষের মিশেল ঘটে নাই এই একটা মানচিত্রের মধ্যে। ঘটসে ভালো কথা- সেটাকে একদম "অধিকার" হিসেবে ধরে নিচ্ছে সবাই যেমন। চাকরি চলে গেলে আহারে উহুরে হাহুতাশ করে দুনিয়া মাথায় তুলতেসে (ইউটিউবের বিভিন্ন ভিডিও দ্রষ্টব্য)। ভিখারির মতন কানতে কানতে বলতেসে এই সন্তান-সংসার আজ না খেয়ে পথে বসবে-- এগুলা হইল আমাজন, আপেল থেকে layoff হওয়া নাকবোচা এশিয়ান পিপল। ভাই, জীবনে আর কোনো আনসারটেইন মুহূর্তের মধ্য দিয়া যাও নাই? ম্যান আপ! ঈশ্বরকে ডাকো সব সমস্যারই কোন না কোন সমাধান আছে। আর তুমি তো এখানেরও নও, বিদেশি। মানে এদেশ থেকে বের করে দিলে নিজের দেশে ফিরে যাবার সুব্যবস্থা আছে- খাইটা খাইয়া বাচতে পারবা। এত্ত ঘ্যানঘ্যান- কোনো শুকরিয়া নাই এতদিন ধইরা আমেরিকার ভাত খাইসস এখন বাড়িত যা।

হ্যা, ফ্যাক্ট হচ্ছে আমি আমেরিকান হলে আমিও ট্রাম্পকে ভোট দিলাম। এইটা কি লঙ্গরখানা নাকি! যে খুশি যেমনে খুশি আসবা। ট্রাম্প তার এবারের স্পিচে বলতেসিল সব আমেরিকান ইনক্লুসিভ করে। মানে এশিয়ান-আমেরিকান, মেক্সিকান-আমেরিকান ইত্যাদি। তারপরেও ডেমোক্রেট বিষাক্ত রক্তেরটা খোচাইতেসে কেন "ইলিগ্যাল ইমিগ্র্যান্ট"দের প্রতি দয়াশীল হচ্ছে না ট্রাম্প। হ্যা, এটা ট্র্যাম্পের কাজ - আর পৃথিবীর কোন দেশে কেউ ইলিগ্যাল ইমিগ্র্যান্টদের মাথায় তুলে নাচতেসে! এটা কেমন আবদার হতে পারে! আমার দেশে রোহিঙ্গাদেরকে আমাদের সরকার জায়গা দিসে - মানে রোহিঙ্গারা লিগ্যাল। কিন্তু ইলিগ্যালি কেউ দেশে ঢুকে পরতেসে আর তাদেরকে মাথায় করে নাচার ইচ্ছা- পৃথিবীতে এত রাষ্ট্রচিন্তা, আইন আদালত সব একেবারে উঠায়ে দেই তারপর ট্রাম্পকে জাজ করবো নে। দেখবো পৃথিবীর কোন দেশের কত বড় বড় উদার নেতারা আছে- শুধু ট্রাম্পই খারাপ। ভালো আমি আর আমার বাপ। 

মন্তব্যসমূহ