স্বপ্নঃ অক্টোবর ১৭, ২০২৩
সাপ
একটা বুড়ি আমি ( ৫০ এরাউন্ড), আর একটা যুবতী আমি (এরাউন্ড ৩০)। সাপ। সাপে ধাওয়া করলে একটা লোহার গ্রীল বেয়ে উপরে উঠতে লাগলাম। তখন আমি যুবতী, একদম উপরের গ্রীলে উঠে বুড়ির শরীর আমি হয়ে বুঝতে চেষ্টা করলাম এই বয়সে বুড়ি আমির সাপের ধাওয়া খেয়ে গ্রীল বেয়ে উপরে উঠে স্টে করাটা কেমন টাফ। বুড়ি আমি শাড়ি পরা। ওহ, আর যুবতী আমি সম্ভবত সেই মিরপুরের স্টেডিয়ামের গ্রীল/গেট বেয়ে পরের গ্যালারিতে যাওয়ার বয়সি আমিটা।
মিষ্টি। একটা গ্রাম। বা নেহাত মফস্বল। সিমেন্টের মেঝের বাসা। আশপাশে মেঠোপথ আর ইটের রাস্তা। আমি যেই বাসায় স্টে করতেসি তার সামনে দিয়ে মিষ্টি যাবারর সময় ডাক দিলাম, ও দেখে ইশারা করল বাসা থেকে ফ্রেশ হয়ে আসতেসে। বাসায় ওর দুই বাচ্চা। কিছুক্ষণ পরে আসল।
এই এলাকায় অনেক সাপ। সাপের রেসিপি বলতেসিলাম কাকে যেন। মাছের মতন পিছ করে তেলে ভেজে। বুঝতেই পারা যাবে না এটা সাপের মাংস।
Snake Meat hints at emotional contact or masculine energy. You are in tune with your spiritual powers. You want to be more adventurous. You are expressing a desire to go back in time and act in a different manner.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন