অক্টোবর ১৮, ২০২৩

 বাস্তবঃ

সকালবেলা সাড়ে ১০ টায় উঠলাম। এরমধ্যে জিয়ন উঠে গেসে, স্নান করসে। আমি উঠে বাথরুমে ঢুকে প্যান্টি খুলে কমোডে  বসলাম। প্যান্টি খুলতেই প্যাড, টিস্যু ভর্তি রক্ত। শুধু প্যাড দিলে ঘুমের মধ্যে লিক করবে তাই একটা কিচেন টিস্যু লম্বালম্বি ভাজ করে প্যাডের উপরে দিয়ে ভোদার আর পাছার ফাড়িতে টিস্যুর কোনাগুলি হাল্কা ঢুকিয়ে দেই। এতে পুরাপুরি কনফার্ম হয় যে প্যাডের চারপাশ থেকে ফ্লো লিক করবে না। হুম লিক করে  নাই। এখনও ওই প্যান্টি পরে আছি। এখন রাত ৯ঃ১২। 

টিস্যু ফেলে দিলাম। ট্র্যাশক্যানে, কমোডের পাশেই রাখা। পা দিয়ে চাপ দিলে ঢাকনা খুলে। নতুন বাসায় এসে এটা কিনলাম, আগেরটা ছিল মুখ খোলা। পিরিয়ডের সময় প্যাড খুলে ফেলি, বিশ্রী গন্ধ হয়,  ঢাকনাই বেটার। প্যান্টির ভিতরের এই রক্তাক্ত প্রান্তর দেখে আর গোসল ছাড়া বাথরুম থেকে বেরোতে ইচ্ছা করল না। জামা খুলতে খুলতে জিয়নকে বললাম গামছাটা দিয়ে যেতে। ধারেকাছেই ছিল পায়ের শব্দে বুঝতেসিলাম। গামছা রেখে জানিয়ে গেল। শব্দ শুনতে উঁকি দিলাম আর কি জানি একটা গান গুনগুন করতে করতে হাসি দিলাম। জিয়ন হাসি বিনিময় করল। কল ছেড়ে দিলাম। আজকে জল জমিয়ে গোসল করব। জল পরতে পরতে টাব ভরে গেল। শুনতে লাগলাম জলের কোলাহল। কুলকুল কুলকুল। জল অনেক কুল। ভাসায় আবার ডোবায়। পিরিয়ড আর আগামীকালের পরীক্ষাটা শেষ হলে সুইমিং পুল যাবো। এ সপ্তাহে পিরিয়ডকে পাত্তা দিয়ে অনেক চিল করসি, আরাম করসি।


গতকাল রাতে জিয়ন আমার সাথে ঘুমাইসি, রিকোয়েস্ট করসি। এই সেমিস্টারে এই দ্বিতীয় রাত আইসা ঘুমাইল। মাঝে মাঝে ছোট ন্যাপগুলা একসাথে নেয়া হয় কিন্তু রাতের বড় ঘুম যার যার তার তার রুমেই। ঘুমের মধ্যে অনেক হাতাহাতি আর পাদাপাদি হইসে। জিয়ন ঘাড়ের মধ্যে কামড়ায়ে আমার প্যান্টির মধ্যে হাত ঢুকায় দিতে নিসে, তারপর টিস্যু, প্যাডের ব্যারিকেড দেখে আবার বের করে নিসে। আমি ঘুমের মধ্যে ঠেলে জিয়নকে তোষকের প্রান্তে ঠেলে নিসি, তারপর জিয়ন আমাকে ঠেলে আমার সরাই দিসে। অনেকক্ষণ ঘুমের মধ্যে এইসব করতেসিলাম। রাতে একটু ঠান্ডা পরে তাই একটা কম্বলের নিচে ঢুকসি। একবার ঘুম ভেঙে মনে হল পাদের গন্ধ। আমি মনে করতে চেষ্টা করলাম আমি পাদ দিসি কিনা। মনে হল আমি না। জিয়নের পাদ। কিন্তু গন্ধটা মনে হল আমার পাদের মতই। অন্যের পাদের গন্ধ কেন আপন মনে হবে?


জিয়নের সন্ধ্যায় ক্লাস। সাইকেল নিয়ে বেরোলো। যাবার আগে ঘরের সব ময়লা ফেলে দিয়ে এলো। টয়লেটের ট্র্যাশও ফেলে দিল। ও চলে যাবার  পর ঘর পরিষ্কার করতে গিয়ে ভাবলাম টয়লেটের দুর্গন্ধময় ট্র্যাশটা ফেলে দিয়ে আসি, খুলে দেখি পরিষ্কার নতুন প্লাস্টিক ব্যাগ সুন্দর করে ক্যানের গায়ে লেপ্টে/ মেলে দেয়া। 

সকালে পড়তে বসছিলাম দুইজনে, খোলা ব্যালকনিতে। সিড়ির সাথে এটাচ কমন ব্যালকনি। আমরা দুটো ক্যাম্পিং চেয়ার নিয়ে বসি, অন্য মানুষেরাও তাদের ব্যালজনিতে গাছ লাগায়, অর্নামেন্টস লাগায়, চেয়ার নিয়ে বসে, বারবিকিউ করে। ওপেন এরিয়া, সবার সিঁড়ি সব বাসা থেকে দেখা যায়। আমরা বসে বসে একটা লেকচার দেখতে থাকলাম- প্রোগ্রাম প্ল্যানিং এন্ড গ্র্যান্ড রাইটিং এর পরীক্ষার পড়া। আর আশপাশে প্রতিবেশিদের দেখতে লাগলাম। জিয়ন চলে যাবার পরে পড়ার অনেক চেষ্টা করলাম লাগলাম, পড়া অনেক বাকি এখনও। এরমাঝে রান্নাবান্না করলাম ঘন্টাখানেক ধরে, হুদাই নেট সার্ফিং করলাম। পড়ার আর মন বসল না, অন্য কিছুও করতে পারতেসিলাম না। নো ফোকাস, নো এটেনশন। কাল আরও কাজ আছে- প্রফের সাথে মিটিং। সেটার ম্যাটেরিয়ালও জোগাড় করতে হবে - কিন্তু আসলে কিছুই করার হচ্ছে না। তারপর একটা টান দিয়ে এই লেখা শুরু করলাম। 



#স্বপ্নঃ

জিয়ন একজন টেইলর বা দর্জি বা খলিফা। একটা ফুলপ্যান্ট পরা, ফুলহাতা শার্টের হাতা ভাজ করা গুটানো। গলার উপরে ফিতা ঝুলতেসে। অনেক মহিলারা আসতেসে জামা কাপড়ের হিসাব নিয়ে। জিয়ন একটা হাইরাইজ ওপেন টুলে বসে আছে। স্থির বসা না, বাম পা টা ভাজ করা, ডানপা টা সোজা করে সামনে ছড়িয়ে মেলে দেয়া। কুইক মুভমেন্ট। মুখের মধ্যে সুইভরা সুতা ধরা।  চোখ চঞ্চল চাহনি স্থির। সুই সুতা দিয়ে কাপড় হাতে নিয়েই বেশ কিছু সেলাই করে দিচ্ছে, এগুলা অল্টারের কাজ। অল্প এফোরটে ফিক্স করে ফেলা যায় এগুলা। আমার একটা মিষ্টি/ঘি কালারের ব্রা নিয়ে গেলাম। ঠিক করতে হবে কিনা এটাই জিজ্ঞেস করতে গেসিলাম। ব্রা টা দুইটার জায়গায় চারটা ফিতা। একজোড়া সোজা আর একজোড়া ক্রস। টাইট হয় বা এরকম কিছু বললাম, তারপর সাথে এটাও বললাম যে "অবশ্য ব্রা স্ট্র্যাপ টেনে বড় করা যাবে চাইলে।" আমার হাত থেকে ব্রাটা নিল, কি জানি বুঝল তারপর ঘ্যাচ করে একজোড়ার ফিতে কেটে দিল কিছুটা। তারপর টেনে অবশিষ্ট ফিতা সেলাই করে দিল আগের মতনই একটা চঞ্চল বসার ভঙ্গিতে, দাত দিয়ে সুতা কেটে দিয়ে দিল। আমি মুখ খুলে কিছু বলতে পারতেসি না কিন্তু রাগ লাগতেসে। টাইট বলসি তারপরে কি ভেবে ফিতা কাইটা ছোট কইরা দিল? আমি আর কথা না বাড়ায়ে বাসায় গিয়ে স্ট্র্যাপ টেনে টেনে ফিতার লেন্থ বাড়াইলাম আর নিজেরেই বলতে লাগলাম আমি এইটা নিয়াই বা গেসিলাম কি করতে আগেই তো এটা করতে পারতাম! গাধা। আর ওই পোলাও বা কি বুঝল আর কি করল? চোদনা হইয়া গেলাম। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪