ফেব্রুয়ারী ১১, ২০২৪

 শিবুকে আনসি নভেম্বরে। শুরুতে ঘরেই পালতাম। এখন সে স্বাধীনভাবে আমাদের সাথে ঘুরে। ক্যাম্পিং এ যায়। ফূর্তিতে খরগোশের মতন লাফায়। আর ডাকলেই চলে আসে দৌড়ে।  রাতেও বাইরে বাইরে- রাস্তায় ঘুরে-আশপাশে, আরও কিছু হোমলেস বিড়াল তার বন্ধু আছে।

প্রথমবারের মাশরুম ট্রিপে আত্মাটা বের হয়ে যেতে নিসিল। আমি যাইতে দিলাম না। এখন মনে হচ্ছে যাইতে দেয়া উচিত ছিল। আমি জানি আত্মাটা আবার ফিরে আসবে। কারণ আত্মাটাও আমি। এই শরীর আমার ঘর। মুক্তি পাইলে আমরা দিনশেষে ঘরে ফিরি। 

(লিশ পরিয়ে বের হতাম গাড়ি থেকে। এসব ওর পছন্দ হল না। ঘুরতে নিয়ে গেলাম দিনের বেলা লিশ ছাড়লেও রাতের বেলা লিশ- ওর পছন্দ হইল না। বিদ্রোহ করল। তারপর ওকে আমরা ছেড়ে দিতে লাগলাম প্রতিদিন আর রাত। শুরুতে গলায় কলার পরিয়ে ট্রেকার লাগিয়ে।  এখন ট্র্যাকারও খুলে দিসি। রাতের বেলা শুধু গলায় কলার পরিয়ে দেই। )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪