স্বপ্ন ও দৈনিকঃ ২/২১/২০২৪
দৈনিকঃ
আজকে দেখতেসি কিভাবে রিসার্চ আউটলাইন লিখতে হয়। সেমিনার ক্লাসের কাজ। দুইটা ইউটিউব ভিডিও দিসে আইডিয়া নেয়ার জন্য।
জিয়নের রুমে যাই ওর কাছে কি কি বই আছে ঘাটতে। দুজনে ভাগাভাগি করে বই পড়ি।
মাত্র একটা হোমওয়ার্ক- ডিসকাশন শেষ করলাম। এখন রাত প্রায় সাড়ে এগারোটা।
বিকালের পরে হাঁটতে বের হইসি। ফুলহাতা টিশার্টের উপর একটা সোয়েটার চাপালাম তাতে কাজ হল না, বাইরে গিয়ে আবার ফিরতে হলো। উপরে জ্যাকেট চাপালাম। দুইজনে- না, তিনজনে- শিবুও বের হলো। জিয়ন আর আমি ঘুরতে ঘুরতে এই সপ্তাহে কি কি কাজ ডিউ আলাপ করতে লাগলাম। কিছু অরগানাইজিং এপ্স, টুলস বিষয়ক টিপস শেয়ার করলাম। Otter. speech to text app, ওয়েবসাইটেও কাজ করে। দুইজনে দুওজনকে কথা দিলাম লেখাপড়ায় মন দিব- এখনও সময় আছে ভালো হয়ে যাবো। ঘরে ফিরে দুজনে স্ট্রেচ করলাম, যোগব্যাম করলাম, প্রাণায়ম করলাম। তারপর আধাঘন্টা ধরে সেক্স করলাম-সেনসুয়াল সেক্স। সন্ধ্যা সাতটা বাজলে খাওয়া দাওয়া করে আমি কাজ নিয়ে বসলাম। ডেডলাইনের মধ্যে জমা দিসি এটাই আজকের সার্থকতা।
ভালো দিনের পরিসমাপ্তি- যদিও মেলা কাজ বাকি। খুব ব্যস্ত যাবে শুক্রবার পর্যন্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন