ফ্ল্যাশব্যাকঃ
স্পাইডার ম্যান মুভিঃ২০০২।
সেনপাড়া পর্বতা মিরপুর ঢাকা। রুবী আন্টিদের বাসায় থাকি তখন আমরা- মানে, মা, আমি, ভাইয়া। বিকালবেলা হুজুর আসে আরবি পড়াতে। সেদিন বিকালে রুবী আন্টি, দীনা, অন্তু, আমি মিলে মুভিটা দেখতেসিলাম। অন্তু আর আমি মিলে মন থেকে দোয়া করতেসিলাম "আল্লাহ আজকে যেন হুজুর না আসে"। ছুটির দিন শুক্রবার। এখন পড়তে বসতে ইচ্ছা করতেসে না। মেঘলা আবহাওয়া। আকাশে সাদা-কালো মেঘ জমতেসে। হাল্কা ভেজা বাতাসের ঝাপটা পরে মুখে। তিনতলার জানলা দিয়ে খোলা আকাশ দেখা যায় অনেকটা। আশেপাশে এত বেশি বিল্ডিং নাই। আকাশের মেঘ যাওয়া আসা দেখি। মুভির মাঝের বিরতিতে বুকটা ধড়ফড় করতেসে এই যদি আসে হুজুর সব আশা নষ্ট হবে।
এই দৃশ্যটা হঠাত করেই পড়ে মনে- সিনেমার বিরতিতে ড্রইং রুমের পর্দার পিছনে লুকায়ে লুকায়ে দোয়া করতেসিলাম যেন আজ হুজুর না আসে, যেন রুবী আন্টি আমাদের পড়তে না পাঠায়। জানলা আর পর্দার মাঝে আমি জড়িয়ে আছি। কিছুটা অসহায়- আর মাথার মধ্যে পাওয়ারফুল স্পাইডারম্যান।
হুজুর আসছিল সেদিন, রুবী আন্টিকে অন্তু কনভিন্স করসিল তাই পড়তে বসতে হয় নাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন