বাচ্চার পটি : 5/8/2024


আজকে সেমিস্টারের শেষের আগের দিনরাত। আগামীকাল একটা পরীক্ষা। আর আছে প্রফেসরের সাথে মিটিং। আজ সারাদিন দুজন লেখাপড়া আর খাওয়া দাওয়া। এই করে কাটালাম। সাথে ছিল আমাদের বিড়াল সন্তান লর্ড শিবু। আমার টেবিলে আমার বইয়ের উপরে শুয়ে শুয়ে আমাকে পড়তে উৎসাহ দিসে। তারপর আমার চেয়ার জুড়ে শুয়ে ঘুমাইসে আর যখন আমার চেয়ার-টেবিলে পরার দরকার হইসে পাছা দিয়ে ওকে ঠেলে চেয়ারে কিছু জায়গা করে নিসিলাম। 

সন্ধ্যার পরে শিবু এলাকা ভ্রমণে বের হয়। একটা ভালো বন্ধু হইসে ওর- ওর মতই কালা নিজ্ঞা। তবে বয়সে ছোটো। সন্ধ্যা হলে বাসার সামনে এসে ঘুরাঘুরি করে, কিছু খায় আর শিবুকে ডেকে নেয় খেলতে। খেলাধুলা বলতে দুজনে একলগে বসে থাকা দূরে দূরে। সেই সন্ধ্যায় বের হইসে আর ২-৩ ঘণ্টায় খবর নাই। আজকে জিয়ন গেসিল বিড়ালের প্যান্ট্রিতে, ক্যাট লিটার নিয়া আসতে। শিবুর বাথরুম করার বালি শেষ হয়ে যাচ্ছে গত কিছুদিন ধরে তাই জিয়নের খুব দুশ্চিন্তা। স্যামস ক্লাব দোকান থেকে নিয়ে আসছিলাম একটা ক্যাট লিটার - গতকাল। কিন্তু সেটা স্কুপ করে ফ্ল্যাশ করা যায় না, ময়লার বালতিতে ফেলতে হয়- তাই জিয়ন মানা করে দিসে ওটা ব্যবহারে করতে- ব্যবহারে অসুবিধা। আজকে প্যান্ট্রি  থেকে এনে ওর ডালায় ঢেলে দিসে নতুন বালি। 

সন্ধ্যায় বেরোলে সাধারণত শিবু ঘরে ফিরে খেতে হাগতে। আজ কিছু দেরি হচ্ছিল, তাই শিবুকে খুঁজতে জিয়ন বের হল গায়ে শার্ট চাপিয়ে। ফিরে এসে বলল - ও তো সাধারণত এই সময়ের মধ্যে অন্তত একবার ঘরে ফিরে হাগতে। আজকে কি হাগু করবে না? 

জিয়ন ঘরে ফেরার ১০ মিনিটের মাথায় আমি আবার দরজা খুলে উকি দিয়ে দেখি শিবু সিঁড়ি দিয়ে উপরে উঠতেসে। ঘরে ঢুকে বাথরুমে গিয়ে বালি ছালানো শুরু করলে জিয়ন শুয়ে শুয়ে খুব স্যাটিস্ফাইং একটা মুচকি হাসি দিয়ে বলল- হাগতেসে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪