জুন ২৮ , ২০২৪
#ঈশ্বর অন্বেষণ ও প্রাত্যহিক জীবন
বুঝ হবার পর যাকে ঈশ্বর বলে মানসিলাম সে হল সূর্যদেবতা। সূর্যের আলো সবসময়ই সুদিং লাগত। ছোটবেলায় ঠান্ডার সিজন কেমন গেসে। কিন্তু এই বয়সে এসে বুঝি সূর্য মামা আমাদের কতভাবে সাপোর্ট দেয়। গা গিটে গিটে ব্যথা থাকলে সূর্যতে গিয়া দাড়াই, হাড্ডিরা আনন্দিত হয়। আমেরিকায় আসলাম আগস্ট মাসে, টেক্সাসে। গরমের মধ্যে গরম দেশে কাটল যেমন তেমন। কিন্তু প্রথম উইন্টারে সেধে পরে আইডাহোতে যাওয়া আর বরফের স্তুপে হেটে বেড়াতে গিয়ে গাটে গাটে টের পেলাম কত ঠান্ডায় কেমন হাড্ডি কাপে। খুব ডিপ্রেশনে পরে গেলাম, উইন্টার স্যাডনেস এটা বুঝতেও মেলা সময় লাগছে। সূর্যকে তখন অনেক মিস করি আর সূর্যের কথা ভেবে কান্না করি। মাত্র জানলামঃ
*এন্টার্কটিকা দক্ষিণে। আমার ভাবনায় ছিল উত্তরে, রাশিয়ার উপরে। উত্তরে আর্কটিক ( বরফ), দক্ষিণে এন্টার্কটিক ( বরফ)।
*এন্টার্কটিকার সর্বনিকটের লোকেশন একটা দ্বীপ। falkland দ্বীপ।
#
তেমু (শপিং ওয়েবসাইট) কতক্ষণ পরপর আমাকে সারপ্রাইজ নোটিফিকেশন দেয়, আর বলে আমি নাকি আজকের দিনের ভাগ্যবতী। শুনতে ভালো লাগে। (তাই নোটিফিকেশন অপশন অফ করি নাই।)
#
ঈশানা (জেনিথ ফেস)
উল্লেখ্যঃ ঈশান কোণের বায়ু।
রেফারেন্সঃ পঞ্চাননের পঞ্চম মাথা।
প্রতীকবাদ: ইশানা, উপরের দিকে মুখ করা মুখ, কদাচিৎ পার্শ্ব-মুখের চিত্রণে দেখানো হয়, মুক্তি , করুণা এবং জ্ঞানের চূড়ান্ত অবস্থার প্রতিনিধিত্ব করে। এটি মহাকাশ উপাদানের সাথে যুক্ত, সমস্ত জিনিসের বিশালতা এবং আন্তঃসংযুক্ততাকে নির্দেশ করে।
রঙ: স্ফটিক-স্বচ্ছ বা স্বচ্ছ, বিশুদ্ধতা, অতিক্রান্ততা এবং সীমাবদ্ধতার অনুপস্থিতির প্রতিনিধিত্ব করে।
অর্থ: শ্রবণ, অভ্যন্তরীণ কণ্ঠস্বর শোনার এবং ঐশ্বরিক নির্দেশনা পাওয়ার ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে।
মন্ত্র: "ওম নমঃ শিবায়"
দার্শনিক তাৎপর্য: ঈশান হল আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত লক্ষ্য - জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি। এটি আমাদেরকে ঐশ্বরিক অনুগ্রহের সীমাহীন প্রকৃতি এবং আমাদের প্রত্যেকের মধ্যে আলোকিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে শিক্ষা দেয়।
#
কালভৈরব
#
আজকে অনেক হাই অনুভূত হচ্ছে। সময় কখনও সংকুচিত আর প্রসারিত হচ্ছে। তাই সময় গোণা বাদ দিলাম। কখন গাজা খাইসি মনে পরতেসে না। মনে পরতেসে আজ কোনো গাজা খাই নাই। হয়ত গতকালের হাইনেস-ই রোদে মাথা তাতালে চাগড়া দিয়ে উঠসে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন