জুলাই ১, ২০২৪

 দুইটা বই আছে লাইব্রেরিতে। আনতে হবে।

স্বপ্ন দেখলাম বই দুইটা আনবার জন্য কারও কাছে সাইন আনতে যাইতে হবে। একটা লোক (ডিটেইলস মনে পরতেসে না), ওর সাইন না পেলে বই পাবো না। বইগুলা ওর হয়ত, নাকি না। লজিক্যালি সাইন নেয়ার হিসাব মিলাতে পারতেসি না, বাট এডমিনিস্ট্রেটিভ কাজ- সাইন লাগবেই।এত্ত বিরক্ত লাগতেসে। লোকটার কাছে গেলাম পরে জিগেস করল কি বই? 

এত গাবর আনপড়ুয়া লোককে খুব অনিচ্ছ্বাসহকারে জবাব দিলাম যে " মাইকেল পোলান একটা, আরেকটা কার্ল ইয়ং।"

খুব মুড নিয়া অনেক বুঝসে এমনভাবে বুক ফুলায়ে বলল 'হুম্মম্মম"।

তারপর অটোগ্রাফ দেবার মতন সাইন করে দিল।

এই কাগজ নিয়ে যাইতে হবে লাইব্রেরি। বইগুলা আজকের মতন পাইলে হয়। এদিকে ঘড়ির কাটা ঢং ঢং করে। রঙ ঢং করে। আমিই যে ক্যান দিনটা আগে শুরু করি না- লোকটার উপরের বিরক্ত এখন নিজের দিকে শিফট হইতেসে। দিনটা আরো আগেই শুরু করতাম যদি না ঘুম ভেঙে মনে হইল বই নেয়ার জন্য এই লোকের থেকে সাইন নেয়া লাগবে। মানুষজনের সাথে কথা বলতে এমনেই এত বিরক্ত লাগে। আর বিরক্তিকত মানুষজন ডিল করতে হবে ভাবলেই এনার্জি আরও ড্রেইনেজ হয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪