পিএইচডি সিরিজঃ ম্যাটল্যাব

জীবনে প্রথমবারের মতন ম্যাটল্যাব প্রোগ্রামিং ইউজ করলাম। ম্যাটল্যাবের নাম শুনি সেই ২০১১ তে? রায়হান আবীর বলতেসিল, কার্জনের বাসস্ট্যাণ্ডে দাড়ায়েঃ ম্যাটল্যাবটা শিখে ফেল, অনেক কাজে লাগবে।

এরপর এতগুলা বছরের পরে হঠাত এমন একটা প্রবলেম এসে  দাড়ালো -  এক পিএইচডি স্টুডেন্টের স্ট্যাটের কাজে হেল্প করা। 
ধারাবাহিকভাবে, 
আমি রিসার্চ এসিস্ট্যান্ট, আমার প্রফেসর/সুপারভাইজার ডঃ চ্যাড ক্রস। ডঃ ক্রসের অন্যতম একটা প্রজেক্ট (এনআইএইচ গ্র্যান্ট) আলজেইমার রিসার্চের রিসার্চ এসিস্ট্যান্ট আমি। আমার সুপারভাইজার একই রিসার্চ ডাটার আন্ডারে অনেকগুলা প্রজেক্টে স্ট্যাটিস্টিক্যাল কনসাল্টেন্টের কাজ করে। আমাকে সে তার সব পরিসংখ্যানের কাজে আস্তে আস্তে ইনক্লুড করে/ করতেসে। আমরা (মূলত সে) এসব নিয়ে আলাপ করি, সে একটা পথ দেখায়, একটা সমস্যার সমাধান - আমি তার ডিরেকশনে সমাধানগুলাকে আইডিয়া থেকে প্রোগ্রামে জেনারেট করি। শুরুর দিকে ডঃ ক্রস সব হাতে কলমে করে দেখাইসে- গত এক বছর শুধুই এসপিএসএস দিয়ে কাজ করসি/ শিখাইসে। এখন আস্তে আস্তে এক্সেল, "আর" প্রোগ্রামিং এসব করতেসি। তো রিসেন্ট একটা প্রজেক্ট হাতে আসল - মূল আলজেইমার বায়োমার্কারের ডাটা কালেকশনের কাজ হয় যেই ল্যাবে -( টোটাল দুইটা, একটা হল) লাস ভেগাসের এই ক্যাম্পাসে,  ডঃ কিনি ( নিউরোসাইকোলজিস্ট) তার ল্যাবের এক পিএইচডি স্টুডেন্টের ডিজারটেশনের কাজে হেল্প চাইসে ডঃ ক্রসের সাথে। 
একদিন বসলাম - অনলাইন জুম মিটিং। ওই ছেলে আমাদেরকে একটা ছোট প্রেজেন্টেশন দেখায়ে কি কি কই হেল্প লাগবে বুঝাই দিল।  মিটিং শেষ হলে পরে বেক্কলের মতন ক্রসকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি! অনেককিছু কইরা উল্টাইসে নাকি এই ছেলে? ডঃ ক্রস সাহস দিয়ে বলল- আরেহ নাহ ধুর কিছুই না তেমন, এইরকম এই এই এই... আমি বুঝি নাই কিছুই, ইভেন গ্রাফগুলাও ভীতিকর দেখাইতেসিল। পরে ডঃ ক্রস বলে দিলে বুঝলাম ও আচ্ছা এটা একটা নতুন জাতের গ্রাফ (ভায়োলিন) হলেও জিনিস সেই বক্স-প্লট। বস এখানে শার্লক হোমস আর আমি তার সেই সাগরেদ - যাকে সব বুঝাই দেয়ার পর বলে "ও সহজ তো!" 
যাই হোক, দীর্ঘ একমাস পরে আবার যখন ডঃ ক্রস ডঃ কিনিকে আর তার পিএইচডি স্টুডেন্টকে মনে করাই দিল যে তারা ডাটা ফাইলটা এখনও পাঠায় নাই। পাঠালো যখন, ফাইলটা ম্যাটল্যাব ফাইল ভার্সন। 

বসের ডিরেকশন মতন চেষ্টা করসিলাম "আর"এ রিড করায়ে সিএসভি ফাইলে এক্সপোর্ট করতে। এত বেশি মিসিং ভ্যালুর জন্য মোটেও ভালো একটা টেবিল ভিজুয়ালাইজ করতে পারতেসিলাম না। পরে, স্টুডেন্টদের জন্য ম্যাটল্যাব ফ্রি দেখে ডাউনলোড করে ফেললাম।

আজ মিটিং ছিল বসের সাথে - পুরা ক্লাসে শুধু "আর" আর ম্যাটল্যাবে ফাইলটা রিড করার চেষ্টা করলাম, টেবিল হিসেবে, ব্যর্থ হলাম। দুইটা থেকে তিনটা এই গেল। 
তিনটায় মিটিং ছিল আরেকটা - বস, আমি আর এলজেইমার রিসার্চেরই অন্য একটা টিম, বাই-উইকলি মিটিং। আধা ঘন্টার মিটিং প্রলম্বিত হচ্ছিল আর আমার প্ল্যান ছিল জিয়ন, মীমের সাথে প্যান্ট্রিতে যাওয়ার তাই মিটিং প্রলম্বিত হতে দেখে "সরি" লিখে চ্যাট সেন্ড করে সটে পরলাম।
প্যান্ট্রি, সুইমিং পুল, গোসল, সেক্স, ডিনার, বাজার এসব মাঝে সেরে আবার এসে বসলাম, আর কিছুখন ঘেটে একটা টেবিল হিসেবে রিড করতে পারলাম- ম্যাটল্যাবে। বসকে স্ক্রিনশট দিয়ে বললাম জীবনের একটা মাইলস্টোন পার করে ফেললাম। সেই ম্যাটল্যাব, জীবনেও ভাবি নাই আসলেই আমার কাজে লাগবে। কাজে লাগল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪