রোম্যান্টিক বইঃ ১

 একটা গল্প- খারুস বুড়ো-শীতল গ্রাম। 

চরিত্রটার-

 রাফ চাইল্ডহুড- কাজিনের সাথে প্রেম- বিচ্ছেদ-সন্ধি বি + ছেদ।

বিচ্ছেদ যতটা পোড়ায়- আমার জীবনের উপর অনেক প্রভাব বিস্তারকারী এক গল্প। প্রেমিকের ছেড়ে যাওয়া অথবা প্রেমিককে ছেড়ে আসার পরে এই যে গ্রিভেন্স- দুইজনে মিলে ওউন করতাম তার কিছু ফেলে দেই ( ২০০৮ এ চুয়েটের লেডিস হলের ছাদে ছুড়ে ফেলা ডায়েরি)। কিছু পুড়িয়ে ফেলি। কিছু পুতে ফেলি। সেই ২০০৮ এর সময়ের দগদগে ব্যথা- যা কখনোই ভাবিনি নিভবে- নিভে গেল অজান্তেই।  আবার নতুন ব্যথা- আনন্দ- ব্যথা। এরই নাম বুঝি বেচে থাকা। পাস্ট কোন ট্রমা কোন ছাই-চাপা আগুনের ন্যায়-জলে উঠে, আবার নিভে নিভে- জ্বলে উঠে। 

গল্পটা সিগনিফিক্যান্ট এই কারণে যে- সেই কপোত-কপোতি যেই পোশাকগুলোতে একে অন্যকে পরিবেশন করেছিল, এই বিচ্ছেদ পরিণতিতে সেই জামাকাপড়গুলো মেয়েটা আগুনে পুড়িয়ে ফেলল। ধ্বংসের মধ্য দিয়ে শেষ হওয়া দরকার। হায় প্রেম! বিচ্ছেদ অথবা মিলন।

পরিণতি সবসময়েই কষ্টের, নাকি!

বইটার নাম ওয়েদারিং হাইটস। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪