দৈনিক ও স্বপ্নঃ ১/২৯/২০২৫

#স্বপ্ন

রোজী আপা। তার ত্রিশের কোঠায়। শান্ত আর জেরিন(নাম ভুলে গেসি মেয়ের) তখন শিসুকাল মানে ১০ হল বড়টার এমন বয়স। বাসাটা সম্ভবত বরিশালে শহরে মেজোমামার বাসা। রোজী আপা আছে, আমার ভাইও আছে। 

রোজী আপাকে জিজ্ঞেস করলাম ঘুরতে টুরতে যাও কিনা , ও ভ্যাবাচ্যাকা একটা মুখ করল আমি বুঝলাম ও আমার এখনের ঘোরাঘুরির সাথে নিজেকে কম্পেয়ার করতেসে মনে মনে। আমি হাল্কা করতে ব্যাপারটা জিগেস করলাম মানে বগুড়া খুলনা?

বলল বাসে কইরা আসে -এই যে আসল - বরিশাল। (সে তো দেখতেই পাচ্ছি)

তারপর কথা ঘুরাতে বললাম মানে তুমি তো সাভার থাকো। ওখানেও তো ঘুরোফিরো নিশ্চয়ই। 



#

সকালে উঠে এক মেয়ের থিসিস (পিএইচডি) ডিফেন্সে দেখে আসলাম ডিপার্টমেন্ট গিয়ে।

জিয়ন আর আমি হেঁটে।


বাসায় ফিরলাম হেঁটে। নাস্তা করলাম, আমি এয়ারফ্রায়ারে মাছ ভাজলাম। 

সাওয়ারডো (শাউয়ারডো) ব্রেড দিয়ে ডিম্পোচ দিয়ে, আর সেদিনের রান্না নেহারি ঝোল দিয়ে আমি নাস্তা সারলাম। গাজা আর চা খেলাম। রোদে ম্যাট পেতে তাপ পোহালাম, এক্সারসাইজ করলাম, ন্যাংটা হয়ে ভোদা-পুটকিতে রোদ লাগালাম। আমি এখনও শিউর না পুটকি কি পিছনের ফুটা নাকি সামনের?

জিয়নকে ডেকে শিখে নিলাম নারকেলের ছোলা আর ধূপ জালানো। পুরো ঘরে ধূপ দিলাম। ঈশ্বর সকল খারাপ বাতাস থেকে আমাদের রক্ষা করুন। মা কালির পূজো করলাম। শিবকেও ধুয়া দিলাম। 

তারপর নিজের রুমে এসে রুম গোছাবার চেষ্টা---

মোবাইলের উপরেরে স্ক্রিন প্রোটেক্টর কয়েকমাস ধরেই ফাটা। জানতাম নতুন স্ক্রিন প্রোটেক্টর কোথায় আছে- কেবিনেটের উপরের (দুইটার মধ্যে) একটা কাজগের বক্সের মধ্যে। সেটা আর ঘাটা হল না ডিসেম্বরে তাড়াহুড়ায় সেমিস্টারের মাঝে দেশের বাড়ি যাওয়া। ফেরা। ক্লাস শুরু হয়ে গেল এর মাঝে ওই বক্সটা নামিয়ে স্ক্রিন প্রোটেক্টরের পাতলা খাম ( যার মধ্যে আইপ্যাডের স্ক্রিন প্রোটেক্টর ও ক্লিনিং এর টুলসও আছে) নিচে নামিয়ে রাখলাম। কিন্তু তারপরেও সময় হয়ে উঠছিল না। আজকে সেটাও করলাম। সুন্দর করে আইফোনের ভাঙা স্ক্রিন খুলে প্রোটেক্টর লাগালাম, কিছু বাতাস ভেতরে আটকা পরল। 

একটা শেলফ গুছানোর সময় খুব চিকন একটা রাবার আর খুব চিকন একটা ফিতা নিয়ে একটা গিট্টু দিয়ে জিয়নের হাতে পরিয়ে রাবারের বাকি অংশ কেটে ফেলে বানিয়ে দিলাম এডজাস্টেবল রাবারের আংটি।


এরপর টুম্পার দেয়া চিতা প্রিন্টের জামাটা (যেটা ডোনেট করে দিবো ভাবসিলাম) সেটা কেটে আমার কিবোর্ডের উপরে দেয়ার ঢাকনা বানালাম- ধূলাবালি থেকে রক্ষা পাক আমার খেলনা পিয়ানো। 


হ্যা।

এখন আমি কাজ নিয়ে বসব।

আজকের বিকালের ক্লাস ক্যান্সেল।

খুব ভালো লাগল শুনে। ম্যাডামের শরীর সুস্থ হোক। 

বিকালে যাবো সাজিদার বাসায়- ও আমাকে পিক করবে। ওকে কিছু দেশি আচার দিবো আজ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪