দৈনিকঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫

 শিবের ধৌতকরণঃ

কালো পাথরের শিবের মূর্তি- ধৌত করলাম। 

একটা ভোমরা আটকে পরসে জানালার এদিকে। নেট দেয়া জানালায়- বেরোতে পারছে না। গ্লাস দিয়ে (জিয়নের মতন) হেল্প করতে গিয়ে অনেক ব্যথা দিয়ে গেলাম। শরীরের একটা অংশ পাছা থেকে ঝুলে গেল। যৌনাঙ্গ সম্ভবত। প্রথমে হাগু ভাবসিলাম। তারপর কাতরাতে কাতরাতে মারা যেতে দেখলাম- অসহায় একটা জীবনের শেষ। জীবন - মৃত্যু।

শিব ( আমার ছেলে বিড়াল-সন্তান) এর বমি পরিষ্কার করলাম- আমার টেবিলের নিচে বমি করে রেখেছিল। 




কি দেখি নিজেকে? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মত লিখব। আর পড়ালেখা। আমি ডুবে যেতে চাই। একটা পারসোনাল ট্যাব খোলা থাকবে- সবসময় প্রোফাইলে লগিন- লিখতে থাকি লিখতে থাকি। আরেকটা স্কুলের ট্যাব যেখানে পড়ালেখা যাবতীয় পড়ালেখা। আমি আর আজাইরা ব্রাউজিং করতে চাই না। এত্ত ফান ভালো তবে মনেহয় শুধুমাত্র মাসে একবারের জন্য তিনদিনের ব্রাউজিং নেশা পর্যন্ত ঠিক আছে- এর বাইরে বারতে দেয়া যাবে না- আরও কাজ আছে হুদাই চোখের উপর এত চাপ দেয়া যাবে না। মনিটর শুধুমাত্র এই দুইটা কাজে নামাই আনতে হবে। তারপর বাকি সময় অন্য ইন্দ্রিয় চর্চা করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুন ২৭,২০২৫

জুন ১, ২০২৫

স্বপ্নঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪