১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ঃতামা
তামা
একটা তামার মতন আংটি- ঠিক আমার রিং ফিঙ্গারের সাইজের , চিকন তামার তার প্যাচাতে প্যাচাতে পরিধি বাড়াতে থাকা, একপর্যায়ে জাস্ট কেটে দেয়া, মানে ভেতরের দিকে একটা খোচা লাগার মতন তার বেরিয়ে আছে- বাইরের দিকেও তাই। আমি পরিধি সমেত টেনে টেনে পরিধি বরাবর তার জোড়া দিয়ে লাগানো- সেটা খুলতে খুলতে তার বাড়ালাম, তারপর রিংটায় প্যাচাতে থাকলাম যতখন না গায়েব হয়ে যায় খোচা লাগার মতন সীমান্ত।
তারপর ভাবলাম এটা আংটি হিসেবে পরা যাবে। বেসিক্যালি এইটা রাস্তার মধ্যে পাইছি- বাসার পেছনের দিক থেকে ক্যাম্পাসের দিকের রাস্তাটা- মানে যেদিকে জিমে যাওয়া যায় সেইদিকের বড় রাস্তাটার পাশেই পাইসিল জিয়ন। উঠিয়ে বলল "আংটি"।
যাই হোক এইটা পরা যাইতেসে না আর। এইটার মতন একটা আংটি খুজতে হবে তো তামার ইংলিশ কি?
কিবোর্ডে অভ্র একটিভেটেড নাই তাই ইংলিশ কিবোর্ডে লিখলাম "তামা মিনিং" গুগলে। বলতেসে অনেক কিছু- জাপানিজ শব্দ, শিনটো স্পিরিট...মূলত এই
"What does Tama mean?
AI Overview
AI Overview
Tama has multiple meanings and uses, including a Japanese name, a Shinto spirit, a Hebrew name, and a Māori term.
Tama as a name
A Japanese name that means "jewel". It's often used as a female name, and can also mean "thunder," "globe," "son," or "boy".
A Hebrew name that means "honest" or "pure". It's often used as a nickname for Tamar or Tamara. "
কিন্তু তারপরেও তামার - মূল যেইটা খুজতেসি মেটালটার ইংলিশ নাম পাই নাই।
পাইলাম শিন্টো ধর্মঃ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন